,

বন্ধুদের নিয়ে প্রেমিকাকে পালাক্রমে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

news-image

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চাঞ্চল্যকর কিশোরী (১৭) গণধর্ষণ মামলার মূল আসামি মো. ইকবালকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। রোববার ভোররাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার টাঙ্গুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ এর উপ-পরিচালক কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার (বিএন) এম শোভন খান রোববার বেলা ১১টার দিকে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, নেত্রকোনার কেন্দুয়া পৌরসভাধীন স্বল্প কমলপুর এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে মো. ইকবাল ওই কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ঈদের পরদিন বাড়ি থেকে কৌশলে বের করে নেয়। পরে উপজেলার স্বল্প কমলপুর থেকে সাহিতপুর যাওয়ার পথে পাকা রাস্তার পাশে সেচের গভীর নলকূপের টিনসেড ঘরে ছয়দিন আটকে রেখে সে ও তার বন্ধুরা মিলে পালাক্রমে ওই কিশোরীকে ধর্ষণ করে। ধর্ষণকারীরা গত ১২ জুন গভীর রাতে মেয়েটিকে অজ্ঞান করে কেন্দুয়া-মদন সড়কের গোগবাজার জামতলা এলাকার ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে ওই কিশোরী ঘটনাটি খুলে বলে।

র‌্যাব কর্মকর্তা এম শোভন খান জানান, এ ব্যাপারে ওই কিশোরীর বাবা বাদী হয়ে কথিত প্রেমিক মো. ইকবালসহ তার বন্ধুদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেন। এরপর র‌্যাব পলাতক আসামিদের গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। র‌্যাব মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে মূল আসামি ইকবালের অবস্থান শনাক্ত করার পর রোববার ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে গৌরীপুরের টাঙ্গুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল তার বন্ধুদের নিয়ে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণের কথা স্বীকার করেছে। এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো