,

বড় জয়ে কোপা আমেরিকার কোয়ার্টারে ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক।। চলতি কোপা আমেরিকার শেষ আট নিশ্চিত করেছে নেইমারবিহীন ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে ফিরমিনহো-কোতিনহোরা।

এর আগে গ্রুপ ‘এ’ থেকে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ভেনিজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই পরবর্তী রাউন্ডে খেলবে তিতের দল।

আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাওপাওলোতে শুরু থেকেই জ্বলে উঠেছিলেন ব্রাজিলিয়ান তারকারা। ১২ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে নেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ক্যাসিমিরো। এর ৭ মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন ফিরমিনহো। বিরতিতে যাওয়ার আগে আরও একবার পেরুর জালে বল পাঠায় ব্রাজিল। ৩২ মিনিটে এভারটন গোল করেন।

৩-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করেন অ্যালিসন বেকাররা। দ্বিতীয়ার্ধের প্রথম গোলটি করেন দানি আলভেস ৫৩ মিনিটে। আর বদলী নামা উইলিয়ান ৯০ মিনিটে ব্যবধান নিয়ে যান পাঁচে। ইনজুরি টাইমে একটি পেনাল্টি পেলেও তা থেকে গোল আদায় করতে ব্যর্থ হয় ব্রাজিল। পেনাল্টি মিস করেন গ্যাব্রিয়েল জেসুস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর