,

সাইফউদ্দিনের রিপোর্টের অপেক্ষা, ফিট মোসাদ্দেক

news-image

নিউজ ডেস্ক।। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক জয় পায় টাইগাররা। জয়ী দলের ওই কম্বিনেশন ভাঙেনি বাংলাদেশ। মাশরাফিদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পরিবর্তনের আভাস থাকলেও একই দল নিয়ে মাঠে নামে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই দল দুর্দান্ত এক জয় তুলে নেয় টাইগাররা। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ী দলের সমন্বয় নিয়ে মাঠে নামতে পারেননি মাশরাফিরা।

কারণ ঘাতক ইনজুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে হুট করে তাই দুই পরিবর্তন নিয়ে মাঠে নামতে হয় স্টিভ রোডসের শিষ্যদের। এরমধ্যে পিঠের ইনজুরির কারণে খেলতে পারেননি সাইফউদ্দিন। ইনজুরিতে ছিলেন মোসাদ্দেকও। অজিদের বিপক্ষে তাদের অভাব বেশ অনুভব করে বাংলাদেশ। অ্যারন ফিঞ্চ আউট হওয়ার পরে দুই বাঁ-হাতি ব্যাটসম্যান ওয়ার্নার এবং উসমান খাজা সেট হয়ে যান। বাঁ-হাতি স্পিনার সাকিব তাদের বিপক্ষে ঠিক সুবিধা করতে পারছিলেন না। মিরাজের সঙ্গে তাই ডান হাতি অফ স্পিনার মোসাদ্দেক হলে অধিনায়ক মাশরাফির হাতে বোলিং অপশন বাড়তো।

ওদিকে শুরুতে বল হাতে ভালো করলেও স্লগ ওভারে ছন্দ হারিয়ে ফেলেন রুবেল হোসেন। শেষ দিকে তাই সাইফ হলেই ভালো হতো বলে মনে হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সোমবার সাউদাম্পটনে ম্যাচ খেলবে। সেমিফাইনালে উঠতে জিততেই হবে এমন ম্যাচের আগে তাই বড় প্রশ্ন; খেলবেন তো মোসাদ্দেক-সাইফউদ্দিন। জোর দিয়ে হ্যাঁ কিংবা না উত্তর দেওয়ার উপায় নেই।

তবে আফগানিস্তান ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন মোসাদ্দেক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। আফগানদের বিপক্ষে একাদশে ফিরতে অফ স্পিন অলরাউন্ডার মোসাদ্দেকের কোন বাধা নেই।

তবে সাইফউদ্দিনের ব্যাপারে এখনও কিছু নিশ্চিত হওয়া যায়নি। তার পিঠের ব্যথা বাড়ে। ইনজেকশন নিয়ে হয়তো খেলতে পারতেন। তবে তাকে নিয়ে ঝুঁকি নেয়নি দল। শনিবার তার পিঠের ব্যথার কি অবস্থা তার রিপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। এরপরই অবস্থা বুঝে তার খেলানোর সিদ্ধান্ত নেওয়া হবে। উৎস: সমকাল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর