সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের পর কুপিয়ে হত্যা দুই সন্তানের জননীকে

news-image

নিউজ ডেস্ক।। রাজশাহীর মোহনপুরে দুই সন্তানের জননী আসমা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে ধর্ষণের পর ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অপরদিকে গলায় ফাঁস দিয়ে মানসিক রোগী আনোয়ারা বেগম (৪৮) এক গৃহবধূর ঝুরন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার মোহনপুর থানা পুলিশ গৃহবধূ আসমা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। লাশের পাশ থেকে নিহতের ব্যবহৃত ভাঙ্গা মোবাইল ফোন, কমলপানির খালি বোতল উদ্ধার করেছেন পুলিশ। গৃহবধূর আসমা বেগমের ছেলে মাসুদ রানা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে মোহনপুর থানায় গতকাল হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার ফুলশো গ্রামের চান মোহাম্মদের সঙ্গে প্রায় ২৬ বছর পূর্বে একই উপজেলার উষায়ের হাটরা গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের মেয়ে আসমা বেগমের (৪৫) বিয়ে হয়। দুই সন্তানের জন্মের পর স্বামী চান মোহাম্মদ আসমা বেগমকে তালাক দেন। ওই সময় থেকে আসমা বেগম ছেলে-মেয়েকে নিয়ে উষায়ের হাটরা গ্রামে বাবার বাড়িতে থাকেন। পরে নিহত গৃহবধূ আসমা বেগম পাশের তীলাহারি গ্রামের হাসেম আলী ছেলে বাবুল ইসলামকে দ্বিতীয় বিয়ে করে হাটরা গ্রামে থাকেন।

বর্তমান স্বামী বাবুল হোসেন সপ্তাহে দুই একদিন তার কাছে যাওয়া আসা করেন। মেয়ের বিয়ের পর থেকে নিহত আসমা বেগম তার একমাত্র ছেলে সন্তান মাসুদ রানা (২২) নিয়ে বসবাস করতেন। নিহতের ছেলে মাসুদ রানা জানান, শুক্রবার রাজমিন্ত্রির কাজ শেষে সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে ফিরে মার কাছ থেকে খাবার খেয়ে হাটরা গেডির মোড়ে যান। রাত ৯টার সময় বাড়ি গিয়ে তার মাকে দেখতে না পেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। মাসুদ রানাসহ পরিবারের দাবি গৃহবধূ আসমা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে বিলে ফেলে রাখা হয়েছে।

গতকাল শনিবার সকাল ৮টার সময় হাটরা গ্রামের আন্না ও রাঙ্গা নামে দুই শিশু উষায়ের হাটরা অম্পায় ডাঙ্গা বিলে ছাগল নিয়ে গেলে তারা গৃহবধূ আসমার লাশ দেখতে পান। ওই দুই শিশু গ্রামে এসে বিলে লাশ পড়ে আছে বলে চিৎকার করতে থাকে। স্থানীয়রা বিলে গিয়ে শাহাদত আলীর শসার খেতে গৃহবধূ আসমা বেগমের বিবস্ত্র অবস্থায় দেখতে পান। স্থানীয়রা তার কাছে পড়ে থানা কাপড় দিয়ে শরীর ঢেকে দেন।   অপরদিকে মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামের গরিবউল্লাহ’র স্ত্রী মানসিক রোগী আনোয়ারা বেগম (৪৮) ভোর ৬টার সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, লাশ উদ্ধারের সময় তার ব্যবহৃত ভাঙ্গা মোবাইল ফোন ও একটি খালি কমরপানিও বোতল উদ্ধার করা হয়েছে। গৃহবধূর মুখমন্ডল ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অপরদিকে মানসিক রোগী আনোয়ারা বেগম (৪৮) আত্মহত্যা করেছে। থানায় ইউডি মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।
রাজশাহী জেলা পুলিশের সদর সার্কেল সুমন দেব ডিবির সদস্য ও মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর