সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লড়াই করে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক।। বল হাতে চমক দেখিয়েছিলেন শেলডন কটরেল ও কার্লোস ব্রাফেট। তবু নিউজিল্যান্ডের সংগ্রহটা গিয়ে পৌঁছায় ২৯১ রানে। যা তাড়া করার গুরুদায়িত্ব ছিলো ক্রিস গেইল, শিমরন হেটমায়ারদের ওপর। দুজনই খেলেছেন ভালো ইনিংস।

শেষদিকে ঝড়ো সেঞ্চুরি তুলে নিয়েছেন কার্লোস ব্রাফেটও। কিন্তু জয়টা পাওয়া হয়নি তাদের। দাঁতে দাঁত চেপে লড়াই করে মাত্র ৫ রানের ব্যবধানে জয় ঠিক তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ফলে ছয় ম্যাচ শেষেও অপরাজিত রইলো কেন উইলিয়ামসনের দল, একই সঙ্গে পুনরুদ্ধার করেছে নিজেদের শীর্ষস্থান।

ক্রিস গেইল ও শিমরন হেটমায়ারের ফিফটির সঙ্গে কার্লোস ব্রাফেটের ঝড়ো সেঞ্চুরির পরেও ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ২৮৬ রানে। ফলে পাঁচ রানের জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে নিউজিল্যান্ড। এ পরাজয়ের পর ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরেই রইলো ক্যারিবীয়রা।

এর আগে ইনিংসের প্রথম বলে সাজঘরে ডানহাতি ওপেনার মার্টিন গাপটিল, পঞ্চম বলে বোল্ড হয়ে একই পথে অন্য ওপেনার কলিন মুনরোও- ইনিংসের শুরুতেই এমন ধাক্কার পর নিউজিল্যান্ডের দলীয় সংগ্রহকে ঘিরে ছিলো নানান অনিশ্চয়তা।

ক্যারিবীয় বোলিংয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে কি-না কিউইরা, তা নিয়েও ছিল রাজ্যের সংশয়। তবে সব সংশয় উড়িয়ে দিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন নিজেই। খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস, দলকে পৌঁছে দিয়েছেন লড়াই করার মতো সংগ্রহে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করে দলকে নিয়ে গেছিলেন জয়ের বন্দরে। আজ (শনিবার) আউট হয়েছেন ঠিক, তবে তার আগে ক্যারিয়ার সেরা ১৪৮ রানের ইনিংস খেলে নিজ দলকে ২৯১ রানের সংগ্রহ এনে দিয়েছেন উইলিয়ামসন।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ক্যারিবীয়দের আমন্ত্রণে টস হেরে ব্যাটিং করতে নেমেছিল নিউজিল্যান্ড। শেলডন কটরেলের করা প্রথম ওভারের প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন গাপটিল, পঞ্চম বলে সোজা বোল্ড হয়ে যান মুনরো। কেউ রাখেন খাতা খুলতে পারেননি।

তৃতীয় উইকেট জুটিতে পরিস্থিতি সামাল দেন দলের সেরা দুই ব্যাটসম্যান রস টেলর ও কেন উইলিয়ামসন। দুজন মিলে গড়েন ১৬০ রানের জুটি। দলকে পাইয়ে দেন বড় সংগ্রহের ভিত। দলীয় ১৬৭ রানের মাথায় ব্যক্তিগত ৬৯ রানে আউট হন টেলর।

তবে অন্যপ্রান্ত ধরে রাখেন কিউই অধিনায়ক। ক্যারিয়ারের ৩৯তম অর্ধশতকটিকে রূপ দেন ১৩তম সেঞ্চুরিতে। ছাড়িয়ে যান নিজের আগের সর্বোচ্চ ১৪৫ রানের ইনিংসকে। তিনি আউট হন ৪৭তম ওভারে ২৫১ রানের মাথায়। যার মধ্যে ১৪৮ রানই তার নিজের করা। ক্যারিয়ার সেরা ইনিংসটিকে ১৪ চার ও ১ ছয়ের মারে সাজান উইলিয়ামসন।

শেষদিকে জিমি নিশাম ২৩ বলে ২৮, কলিন ডি গ্র্যান্ডহোম ৬ বলে ১৬ ও মিচেল স্যান্টনার ৫ বলে ১০ রান করলে ৮ উইকেট হারিয়ে ২৯১ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একাই ৪ উইকেট নেন কটরেল। এছাড়া কার্লোস ব্রাফেটের শিকার ২টি উইকেট।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর