মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ঘুষ লেনদেনের সময় এসআইসহ গ্রেফতার ২

news-image

নিউজ ডেস্ক।। টাঙ্গাইলে পুলিশ কনস্টেবল পদে চাকুরী দেয়ার কথা বলে ঘুষ লেনদেনের সময় হাতে নাতে পুলিশের এসআইসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত ৮টার দিকে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হচ্ছেন- জামালপুর সদর কোর্টের এসআই মোহাম্মদ আলী ও জামালপুরের ইসলামপুর উপজেলার খায়রুল বাশারের স্ত্রী শাহানাতুল আরেফিন সুমি (৩৫)। এসআই মোহাম্মদ আলী টাঙ্গাইল সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের মৃত ইনছান আলীর ছেলে। শনিবার ওই তিনজনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করে ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় শনিবার দুপুরে তার সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রেসব্রিফিংকালে জানান, শেরপুর সদর থানার তারাগড় নামাপাড়া গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে ও ওয়াজেদ আলীর ভাতিজা কবির হোসেনকে ১০ লক্ষ টাকার বিনিময়ে পুলিশ কনস্টেবল পদে চাকুরী দিতে চেয়ে চুক্তি করেন গ্রেফতারকৃতরা।

গ্রেফতারকৃত সুমীর স্বামী খায়রুল বাশার তাদের সহযোগিতা করেন। চুক্তিকৃত ১০ লক্ষ টাকা নিয়ে চাকুরীপ্রার্থী কবির হোসেনের চাচা ওয়াজেদ আলী গ্রেফতারকৃতদের সাথে মাইক্রোবাসযোগে শুক্রবার জামালপুর থেকে টাঙ্গাইলে আসেন। গাড়িতে বসেই তারা টাকা লেনদেন করেন।

পরবর্তীতে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গাড়িতে ওয়াজেদ আলীকে রেখে ১০ লক্ষ টাকা নিয়ে সুমি পুলিশ সুপারের কার্যালয়ে যান। কিছুক্ষণ ঘুরাঘুরি করে সুমি নিচে গিয়ে উক্ত টাকা তার স্বামী কথিত সাংবাদিক খায়রুল বাশারের কাছে দেন। টাকা নিয়ে খায়রুল বাশার চলে যান। বিষয়টি ওয়াজেদ আলী দেখে ফেলায় তার মনে সন্দেহের সৃষ্টি হয়। তিনি (ওয়াজেদ আলী) পুলিশ সুপারের নিকট সাক্ষাত করতে চাইলে সুমি তাকে জানান এসপি’র গেস্ট এসেছে তিনি এখন দেখা করতে পারবেন না। এরপর সুমির সাথে ওয়াজেদ আলী বাকবিতণ্ড শুরু হয়। তখন ঘটনাস্থলের পাশ দিয়ে ডিবি পুলিশের এসআই ফরিদ উদ্দিনসহ কয়েকজন যাওয়ার সময় তাদের জিজ্ঞাসাবাদ করলে ওয়াজেদ আলী তাদের কাছে ঘটনা খুলে বলেন।

তখন ডিবি পুলিশ তাদের আটক করে এবং সুমির ভ্যানিটি ব্যাগ থেকে এক লক্ষ ৯৫ হাজার টাকা, সুমির স্বামীর নামের সাংবাদিক আইডি কার্ড ও তাদের বহনকারী মাইক্রোবাসটি জব্দ করেন। সুমিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বাকি আট লক্ষ পাঁচ হাজার টাকা তার স্বামী খায়রুল বাশারের নিকট আছে বলে জানান। ইত্তেফাক।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক