,

জামাইকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করলেন শাশুড়ি

news-image

বরিশালে শ্বশুরবাড়িতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন এক যুবক। তাকে শিকল দিয়ে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে উঠেছে। এ ঘটনায় ওই যুবকের শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরীর সিএন্ডবি রোড কাজীপাড়া এলাকায় জামাইকে শিকল দিয়ে বেঁধে এই নির্যাতন করা হয়।

জানা গেছে, এক বছর আগে মুলাদী উপজেলার মৃধার হাট গ্রামের কামাল বেপারির ছেলে সজিব বেপারির (২২) সাথে নগরীর সিএন্ডবি রোড কাজীপাড়া এলাকার বিষ্টি বেগমের বিয়ে হয়। নির্যাতনের শিকার সজীবের অভিযোগ, বিয়ের পর থেকে মেয়েকে শ্বশুর বাড়িতে যেতে না দিয়ে নিজের কাছে রেখে দেন তার শাশুড়ি রহিমা।

সজীব আরো জানান, শনিবার দুপুর ১টায় স্ত্রী ও সন্তানকে নিজের বাড়িতে নিয়ে যেতে আসেন তিনি। এ সময় শাশুড়ি তাকে অকথ্য গালাগালি করতে থাকেন। একপর্যায়ে তাকে শিকল দিয়ে বেঁধে রাখেন শাশুড়ি রহিমা বেগম। এভাবে বিকেল ৪টা পর্যন্ত তাকে বেঁধে রাখা হয়। শাশুড়ির এমন আচরণে হতবাক হয়ে যান তিনি।

খবর পেয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশ সজীবকে উদ্ধার করে এবং শাশুড়ি রহিমাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, মেয়ে জামাইকে নির্যাতনের বিষয়ে শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা