,

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার কান কেটে নিলো বখাটে! আটক ১

news-image

দেবহাটায় ইভটিজিংয়ে প্রতিবাদ করার ঘটনায় ঐ ইভটিজার কর্তৃক মেয়ের বাবা আজিজুল ইসলাম খোকনের (৪৫) কান কামড়ে কেটে নেওয়ার ঘটনায় দেবহাটা থানায় মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন সখিপুর মহিলা কলেজের ছাত্রী। মামলার আসামী হলেন দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে আবু জাফর (২৪)।

বৃহষ্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ঘলঘলিয়া মোড়ে এই ঘটনাটি ঘটে। পুলিশ ঐ মামলার আসামী আবু জাফরকে গ্রেফতার করেছে। বখাটের কামড়ে কান হারানো মেয়ের বাবা আজিজুল ইসলাম খোকন ঘলঘলিয়া গ্রামের রহমতুল্ল্যা সরদারের ছেলে।

বর্তমানে তিনি সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঐ ছাত্রী কলেজের যাওয়া আসার পথে আবু জাফর বিভিন্ন খারাপ কথা বার্তা বলে এবং তার পিতার মোবাইল ফোনে তাকে বিরক্ত করে। তার পিতা কয়েকদিন আবু জাফরকে নিষেধ করলেও জাফর সেকথা না শুনে তার কুকর্ম অব্যাহত রাখে।

ঘটনার দিন সন্ধ্যা ৭ টার দিকে ঘলঘলিয়া মোড়ের ফারুকের দোকানের সামনে তার পিতা জাফরকে এধরনের কাজ করতে আবারো নিষেধ করলে জাফর তার পিতাকে মারপিট করে এবং এক পর্যায়ে তার পিতার কান কামড়ে কেটে নেয়।

স্থানীয়রা তার পিতাকে উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনা উল্লেখ করে তিনি দেবহাটা থানায় মামলাটি দায়ের করেছেন। মামলা নং- ০৭/৬৫, ধারা- ৩২৩/৩২৬/৩০৭/৫০৬/৫০৯, পেনাল কোড-১৮৬০।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঐ মামলার আসামী আবু জাফরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এধরনের ঘটনা দুঃখজনক। মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর