,

নওগাঁয় চলতি মওসুমে ৬ হাজার ১শ ৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে

news-image

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলায় চলতি মওসুমে ৬ হাজার ১শ ৫০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। কিছুদিন পূর্বে পাট চাষে কৃষকের আগ্রহ একেবারে কমে যাওয়ায় এ জেলায় পাট চাষ হারিয়ে যেতে বসেছিল। বর্তমান সরকারের পণ্য পরিবহন ও সংরক্ষনে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামুলক করনসহ বেশ কিছু উদ্যোগ গ্রহনের ফলে কৃষি ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময় এ জেলায় কৃষকের মধ্যে পাট চাষের আগ্রহ আবার ফিরে এসেছে।

এ্রই মধ্যে জেলার মান্দা উপজেলায় একটি টেক্সটাইল মিল স্থ্পানের কাজ এগিয়ে চলেছে। এই টেক্সটাইল মিলিটি চালু হলে পাটের চাহিদা বেড়ে গেলে এ জেলায় পাট চাষ আরও সম্প্রসারিত হবে বলে মনে করেন জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক বলেছেন জেলার ১১টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় চলতি মওসুমে উল্লেখিত পরিমান জমিতে পাট চাষ হয়েছে। সূত্রমতে নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলায় কোন পাট চাষ হয় নি।

অবশিষ্ট ৮ উপজেলায় উপজেলাভিত্তিক পাট চাষের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১ হাজার ৫৫ হেক্টর, রানীনগর উপজেলায় ৮০ হেক্টর, আত্রাই উপজেলায় ১শ ৫৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ১ হাজার ৫শ ৮০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১শ ১০ হেক্টর, পতœীতলা উপজেলায় ২শ ১০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ১ হাজার ২শ ১০ হেক্টর এবং মান্দা উপজেলায় ১ হাজার ৭শ ৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে এ বছর জেলায় “ও” ৯৮৯৭, “ও” ৭২, “ও” ৪ এবং ভারতীয় কিছু জাতের পাট উৎপাদিত হয়েছে। প্রতি হেক্টরে ১১ দশমিক ৪২ েেবল হিসেবে এ বছর জেলায় উল্লেখিত পরিমান জমি থেকে মোট ৭০ হাজার ২শ ৩৩ বেল পাট উৎপাদিত হবে।

 

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর