,

ভারতকে চেপে ধরেছে আফগান বোলাররা

news-image

স্পোর্টস ডেস্ক : অসম শক্তির লড়াই। তবে অপেক্ষাকৃত দুর্বল হলেও ভারতকে একেবারে ছেড়ে কথা বলছে না আফগানিস্তান। সাউদাম্পটনে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের বেশ চাপে রেখেছে গুলবাদিন নাইবের দল।

টস জিতে ব্যাটিংয়ে ভারত। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপের দলটি তেড়েফুরে শুরু করবে, এমনটাই ভেবেছিলেন সবাই। তবে আফগানিস্তানের বিপক্ষে সেভাবে দাপট দেখিয়ে শুরু করতে পারেনি বিরাট কোহলির দল।

ইনিংসের পঞ্চম ওভারেই রোহিত শর্মাকে হারিয়ে বসে ভারত। মুজিব রহমানের দুর্দান্ত এক ডেলিভারিতে রোহিত বোল্ড হন ১ রানেই। ধীরে শুরু করা ভারতের বোর্ডে তখন মাত্র ৭ রান।

দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুলকে নিয়ে ৫৭ রানের জুটি কোহলির। দেখেশুনে খেলতে থাকা রাহুলকে (৩০) সাজঘরের পথ দেখান মোহাম্মদ নবী। ৬৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়ে ভারত।

সেখান থেকে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন কোহলি আর বিজয় শঙ্কর। কোহলি ৩৬ আর শঙ্কর ৪ রানে অপরাজিত। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৭৫ রান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর