,

এক রুমেই দুই বোনকে অসংখ্যবার ধর্ষণ, গ্রেফতার ২

news-image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোরী দুই চাচাতো বোনকে অপহরণ করে ১৯ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার দিবাগত মধ্যরাতে ফতুল্লা থানাধীন গিরিধারা এলাকার জনৈক সেলিনা আক্তারের বাসা থেকে দুই বোনকে উদ্ধার ও অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- ভোলার চরফ্যাশন থানার কুলসুমবাগ এলাকার বাদলের ছেলে আল-আমিন (২২) ও একই এলাকার আজিজ হোসেনের ছেলে রিয়াদ (২৫)।

এ ঘটনায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, গত ২ জুন বিকেল সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের আইয়ুবনগর এলাকা থেকে ৭ম শ্রেণির এক ছাত্রী (১২) ও তার চাচাতো বোনকে (১৭) কৌশলে অপহরণ করে আল-আমিন ও তার বন্ধু রিয়াদ। রিকশাযোগে তাদেরকে ফতুল্লা থানাধীন গিরিধারা এলাকার জনৈক সেলিনা আক্তারের বাসায় নিয়ে যায় তারা। ওই বাসার একটি রুমেই দুই বন্ধু অসংখ্যবার তাদেরকে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

দুই বোনকে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে গতকাল শুক্রবার (২১ জুন) সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করে। ওই জিডির সূত্র ধরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান দুই কিশোরীকে উদ্ধার এবং দুই যুবককে গ্রেফতার করে। পরে রাতেই উদ্ধার হওয়া ৭ম শ্রেণির ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর