,

মন্ত্রীকে জুতা পরিয়ে দিলেন সরকারি কর্মকর্তা! (ভিডিও)

news-image

গত কাল শুক্রবার শাহাজাহানপুরে যোগ দিবসের এক অনুষ্ঠানে নতুন বিতর্কের জন্ম দেন রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী লক্ষ্মী নারায়ণ। বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কখনো নিজে আবার কখনো তার মন্ত্রিসভার লোকজন বিতর্কের কেন্দ্রে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, লক্ষ্মী নারায়ণ দাঁড়িয়ে রয়েছেন আর তাকে জুতা পরিয়ে দিচ্ছেন এক সরকারি কর্মকর্তা। কলকাতা টোয়েন্টিফোরের জানায়, ওই কর্মকর্তা প্রথমে ডান পায়ের জুতা পরিয়ে দেন। পরে বাঁ পা বাড়িয়ে দেন মন্ত্রী। সরকারি কর্মকর্তা মন্ত্রীর সেই পায়েও জুতা পরিয়ে দেন।

অবশ্য এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পরও অনুতপ্ত নন মন্ত্রী। উল্টো জুতা পরিয়ে দেওয়ার প্রশংসা করে তিনি বলেন, “যদি কোনো ভাই, ভাইপো বা পরিবারের কেউ জুতা পরিয়ে দেয় তাহলে এর মধ্যে খারাপ কিছু নেই। কারণ, ভগবান রামের জুতো নিয়েই ভরত ১৪ বছর রাজত্ব চালিয়েছিলেন। এই বিষয়টির তো সকলের প্রশংসা করা উচিত।”

জি নিউজ জানায়, এর আগেও বিতর্কে জড়িয়েছেন বিজেপি নেতা লক্ষ্মী নারায়ণ। গত বছর এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, রাম ভারতকে সুপার পাওয়ার বানাতে চেয়েছিলেন। গত ডিসেম্বরে তিনি মন্তব্য করেন, রামভক্ত হনুমান জাঠ ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর