,

অনলাইনে বাড়ি কিনে পেলেন ঘাস

news-image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কার্ভাইল হোলনেস নামে এক ব্যক্তি অনলাইনে ছবি দেখে বাড়ি কেনার অর্ডার দিয়েছিলেন। দাম হিসেবে নয় হাজার এক শ’ ডলার শোধ করে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন। ভেবেছিলেন সস্তায় বিশাল এক বাড়ির মালিক হয়ে গেছেন তিনি।

তবে মালিকানা বুঝে নিতে গিয়েই দেখেন, ছবিতে দেখানো বাড়ি নয় বরং বাড়ির সামনে থাকা এক ফুট চওড়া জমি কিনেছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যম সান-সেন্টিনেল জানায়, কার্ভাইল অনলাইনে একটি নিলামে অংশ নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন, বাড়ি কিনেছেন।

আসলে তা নয়, বিক্রি হয়েছে ছবিতে দেখানো বাড়ির সামনের অংশের এক ফুট চওড়া ও এক শ’ ফুট লম্বা এক টুকরো জমি। ওই ব্যক্তি নিলামে নয় হাজার ডলারের বেশি পরিশোধ করলেও, জমিটুকুর প্রকৃত দাম মাত্র ৫০ ডলারের মতো।

এ ঘটনায় ভুক্তভোগী কার্ভাইল প্রতারণার অভিযোগ তুললেও ফ্লোরিডা কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে এ দুর্দশা থেকে বাঁচানোর কোন আইনী ব্যবস্থা নেই। তিনি চুক্তির ফাঁদে পড়ে গেছেন। -ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর