মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিপি নুরের ফেসবুক আইডি ও পেজ হ্যাক করে চাঁদাবাজি!

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ফেসবুক আইডি ও পেজ হ্যাক করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ওই আইডি ও পেজ থেকে বিকাশ নাম্বার দিয়ে প্রতারণা করে অর্থ আদায় করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এজন্য সবাইকে সতর্ক ও বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘বেশ কয়েকদিন আগেই আইডি ও পেজ হ্যাক করা হয়েছে। সেখান থেকে মেসেজ দিয়ে এভাবে টাকা চাওয়া হচ্ছে। এজন্য সবাইকে সতর্ক থাকার জন্য বলেছি। ওই আইডির মাধ্যমে কোনো কিছু বলা হলে যাতে কেউ বিভ্রান্ত না হন, সেই অনুরোধ করছি।’

এ নিয়ে নিজের ফেসবুক পেজে কিছু স্ক্রিণ শট দিয়ে একটি সতর্কতামূলক স্ট্যাটাসও দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, ‘আমার হ্যাক হওয়া আইডি ও পেজ থেকে এভাবেই বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সাধারণ মানুষকে প্রতারিত করছে একদল ভণ্ড কাপুরুষ। এ বিষয়ে সকলে সতর্ক থাকুন এবং অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে সাথে সাথে আমাকে এই পেজের মাধ্যমে জানান।ধন্যবাদ।’

এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহবায়ক ফারুক হাসানের আইডিও হ্যাক করা হয়। ওই আইডি থেকেও নানা ধরণের বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ওঠে। সে আইডিও এখনো ফেরত পাননি ফারুক।

এভাবে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের আইডি হ্যাক হওয়ার কারণ কি হতে পারে? এমন প্রশ্নের জবাবে নুরুল হক নুর বলেন, ‘আসলে আমাদেরকে টার্গেট করে এভাবে আইডি হ্যাক করা হচ্ছে। পরে সেখান থেকে নানা ধরণের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে।’

কারা এর পেছনে জড়িত থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এর আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি গ্রুপ হ্যাক করে ‘গুজবে কান দেবেন না’ নামকরণ করা হয়। সেটি এখন চালায় মূলত ছাত্রলীগের আগের কেন্দ্রীয় কমিটির (সোহাগ-জিকির) কিছু নেতা। আমরা নিশ্চিত, তারাই এ ধরণের কাজের সঙ্গে সম্পৃক্ত।’

এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিয়েছেন কি না জানতে চাইলে ডাকসু ভিপি বলেন, ‘কোথায় অভিযোগ করব? বগুড়া-ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের ওপর হামলা হয়েছে, বিচার হয়নি। হাতুড়ি মামুনের কোনো বিচার হয়নি।’ ‘এখন অভিযোগ করলেও কি কোন বিচার পাব?’ এমন প্রশ্নও রাখেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক