,

সুদের টাকার জন্য দরিদ্র জেলের বাড়ি পুড়িয়ে দিলো আ’লীগ নেতা

news-image

সুদের টাকা না পাওয়ায় লক্ষ্মীপুরে রামগতিতে এক জেলের বসতবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রামগতি উপজেলার চরআফজাল এলাকায়। এ ঘটনায় চর রমিজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও তার ছেলে রিয়াজ হোসেনসহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। হতদরিদ্র জেলে গিয়াস উদ্দিনের আত্মীয় লিটন হোসেন বাদল বাদী হয়ে শুক্রবার রাতে রামগতি থানায় এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে ও জানায়, বছর খানেক আগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের কাছ থেকে সুদের ওপর ১০ হাজার টাকা নেয় হতদরিদ্র জেলে গিয়াস উদ্দিনের স্ত্রী শাহীনুর বেগম।

ইতিমধ্যে ১০ হাজার টাকা পরিশোধ করেন তারা। এরপর থেকে বাকী সুদের ১৪ হাজার টাকা দেয়ার জন্য আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন চাপ সৃষ্টি করে আসছিল। গত বৃহস্পতিবার সকালে ওই টাকার জন্য চাপ সৃষ্টি করে আওয়ামী লীগ নেতার ভাতিজা দিদার হোসেন।

টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের ইন্ধনে তার লোকজন শাহীনুর আক্তার ও তার পরিবারের ওপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা শাহীনুর বেগমের বসত ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত শাহীনুর আক্তারের ভাই লিটন হোসেন বাদল।

এসময় শাহীনুর আক্তার,তার ভাই লিটন হোসেন বাদলসহ ৫ জন আহত হয়। এ ঘটনার সুষ্ট তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

রিয়াজ হোসেন জানান, শাহীনুর আক্তারের কাছে আমার বাবা কিছু টাকা পাওনা রয়েছে। এ ঘটনার সাথে তার বাবা ও তাদের কেউ জড়িত নয়। তারাই নিজেরা দোকান থেকে কেরোসিন কিনে এনে তাদের বাড়ি আগুন দিয়ে জ্বলিয়ে দেন বলে দাবি করেন তিনি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক জানান, এ ঘটনায় গিয়াস উদ্দিনসহ ৬জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। সূত্রঃ বাংলাদেশ টুডে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর