,

নিউজিল্যান্ডের ওয়েবসাইটে ইসরায়েলের নাম মুছে ফিলিস্তিনের নাম প্রতিস্থাপন!

news-image

অনলাইন ডেস্ক : মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে ফেলেছে নিউজিল্যান্ড সরকার। দেশটির সরকারি ওয়েবসাইটের ওই মানচিত্রে প্রতিস্থাপন করা হয়েছে ইসরায়েলের নাম। এতে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী উল্লেখ করা হয়েছে।

সমৃদ্ধশীল উদার মানবতাবাদী দেশ নিউজিল্যান্ড। সম্প্রতি দেশটি অভিবাসী বিষয় সম্পর্কে ওয়েবসাইটে মানচিত্রটি প্রকাশ করে।

নিউজিল্যান্ডের সরকারি ওয়েবসাইট এই মানচিত্রটি সেদেশে ফিলিস্তিনি অভিবাসনের নথি প্রকাশের জন্য তৈরি করেছে। এতে নীল রং দিয়ে ফিলিস্তিনের মানচিত্র দেখানো হয়েছে এবং তাতে দেশের নামও উল্লেখ করা হয়েছে।
এদিকে ইয়াহুদিবাদী দেশ ইসরায়েল তাতে আপত্তি জানিয়েছে। তারা এই পদক্ষেপের জন্য নিউজিল্যান্ডের ইমিগ্রেশন মন্ত্রীকে এই বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছে।

নীল চিহ্নিত মানচিত্রে ফিলিস্তিনের নাম উল্লেখ করে তাতে রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে দেখানো হয়েছে। আর তাতে রয়েছে নিউজিল্যান্ডে বসবাসরত ফিলিস্তিনি অভিবাসী সম্পর্কে তথ্য।

অন্যদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাও (আইএইএ) ফিলিস্তিনকে পর্যবেক্ষক সদস্য হিসেবে এ সংস্থায় যোগ দেওয়ার অনুমতি দিয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক সংস্থাটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। এ ঘটনায়ও প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল।

আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো ও ভিয়েনায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাহ আবদুশ শাফি এ নিয়ে মঙ্গলবার একটি চুক্তিতে সই করেন। সূত্র: জেএনএস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর