,

অমিতাভের রূপ বদলের কারণ কী?

news-image

বিনোদন ডেস্ক : অভিনয় একটা শিল্প। আর অভিনয়শিল্পীরা তুলে ধরেন এই শিল্পকে। অভিনয়ের প্রয়োজনে কখনোবা তাদের হতে হয় বহুরূপী। বাহ্যিক ও অভ্যন্তরীণ দুটোর পরিবর্তনে ফুটে ওঠে মূল অভিনয়শিল্প।

এরকমই বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন নিজেকে বিভিন্ন রূপে তুলে ধরে চমকে দিয়েছেন দর্শকদের। তার চমৎকার অভিনয় দক্ষতায় মুগ্ধ হননি এমন বলিউড ভক্ত খুঁজে পাওয়া দুষ্কর। আবারও ভিন্ন একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে নিজেই জানিয়েছেন প্রবীণ এই অভিনেতা।

ছবিতে দেখা যায়, চোখে গোল ফ্রেমের চশমা। মুখ ভর্তি দাড়িগোঁফ। মাথায় টুপি পরা। পোশাকে গরীব মুসলিম। নতুন লুকে অমিতাভকে অন্যরকম লাগছে। একই সঙ্গে ৭৪ বছর বয়সে এসেই নিজেকে নানা পরীক্ষা করে যেন প্রমাণ করতে চাইছেন, এই প্রজন্মেও অপরিহার্য তিনি।

অভিনেতার আগামী ছবি ‘গুলাবো সিতাবো’র জন্য নতুন সাজ নিয়েছেন তিনি। ছবিতে অমিতাভের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আয়ুষ্মান খুরানা। সহ প্রযোজক রনি লাহিড়ি এবং শীল কুমার। আগামী বছরের ২৪ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

বেশ কয়েকদিন আগে অভিনেতা টুইটারে লিখেছিলেন, একটা ছবি শেষ হচ্ছে তো আরেকটা শুরু হচ্ছে। সেই সঙ্গে বদলাচ্ছে লোকেশন, সহকর্মী, শহর আর কাস্ট অ্যান্ড ক্রিউ। আর লুক! সেটা পরে ছবিতেই দেখতে পাবেন।

ছবির পটভূমিকায় রয়েছে লখনৌ শহর। এটি কমেডি ঘরানার ছবি। জুহি চতুর্বেদীর সঙ্গে চিত্রনাট্য লিখেছেন পরিচালক সুজিত সরকার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর