মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : দলের ৭ম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি বিএনপি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এরআগে নতুন নির্বাচিত দু’জন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলটির অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল।

মেয়াদোত্তীর্ণ কমিটিতে কেনো স্থায়ী কমিটির নতুন সদস্য মনোনয়ন দেওয়া হলো এবং বিএনপির কাউন্সিল নিয়ে আপনাদের পরিকল্পনা কি- এই প্রশ্নের জবাবে ফখরুল বলেন, জাতীয় স্থায়ী কমিটিতে যেকোন সময় নিয়োগ এবং সদস্য নির্বাচিত করা যায়। আর কাউন্সিলের প্রস্তুতি আমরা নিচ্ছি। এজন্য ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আর জেলাগুলোতে আমরা পুনর্গঠনের কাজ শুরু করেছি।

স্থায়ী কমিটিতে আরো তিনটি শুন্য পদ আছে- এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সেগুলোতেও প্রয়োজনে যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির নির্বাহী কমিটিতে থেকে অনেকে চলে যাচ্ছে- সেক্ষেত্রে কি কাউন্সিলের আগেই সেগুলো পূরণ করা হবে- এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা আমরা দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেবো।

ফখরুল বলেন, আজকে আমরা দলের পক্ষ থেকে বিএনপির নব নির্বাচিত দু’জন স্থায়ী কমিটির সদস্যকে ‘ইকবাল হাসান মাহমুদ টুকু ও বেগম সেলিমা রহমান’ নিয়ে সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এসেছিলাম শ্রদ্ধা জানাতে। এখানে এসে আমরা নতুন করে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শপথ নিয়েছি যে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির সংগ্রামকে আরো বেগবান করা হবে।

অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধিনে অতি দ্রুত নতুন নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে বলেও মন্তব্য করেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, কাউন্সিলের সিদ্ধান্ত দেওয়া হয়েছিল যে, দলের চেয়ারপারসনের অনুপস্থিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যরা- তারা দলের স্থায়ী কমিটির সদস্য কিংবা দলের অন্য সদস্য প্রয়োজন হলে মনোনয়ন দিতে পারবেন এবং নির্বাচিত করতে পারবেন। সেই ক্ষমতা দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের দেওয়া আছে। সেই ধারাবাহিকতায় দলের স্থায়ী কমিটির শুন্য পদগুলোতে দু’জন আমাদের প্রবীণ নেতা, যারা ইতিমধ্যে দীর্ঘকাল ধরে দলের মধ্যে তাদের অবদান রেখেছেন, তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন, জনগণের মধ্যে তাদের একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে- তাদেরকে স্থায়ী কমিটির সদস্য হিসবে নির্বাচিত করা হয়েছে। এসময় বিএনপি নেতা নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, হাবিবুর রহমান হাবিব, মুজিবুর রহমান সারোয়ার, শামা ওবায়েদ অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, শিরিন সুলতানা, সাবেক ছাত্রনেতা নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক