,

বাগদাদে জুমার নামাজে মসজিদে হামলায় নিহত ১০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের একটি মসজিদে জুমার নামাজের সময় চালানো সন্ত্রাসী হামলায় ১০ মুসল্লি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০ জন।

স্থানীয় নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় দুপুরে রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে অবস্থিত এক শিয়া মসজিদে হামলাটি চালানো হয়।

গত কয়েক মাসের মধ্যে এটাই শহরটিতে হওয়া সবচেয়ে বড় ধরনের নাশকতা। তবে এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন মর্মান্তিক এ হামলার দায় স্বীকার করেনি।

বাগদাদের পুলিশ ক্যাপ্টেন আহমেদ খালাফ বলেন, বাগদাদের পূর্বাঞ্চলীয় আল বালাদিয়াত এলাকার অবস্থিত শিয়া মতালম্বীদের একটি মসজিদে এ হামলা চালানো হয়। অজ্ঞাত হামলাকারী নিজের শরীরে করে বিস্ফোরক বেল্ট নিয়ে মসজিদটিতে প্রবেশ করেন। পরে নামাজ চলাকালে আত্মঘাতী হামলা চালায় ওই ব্যক্তি।

তিনি বলেন, মসজিদের ভেতর থেকে ১০ মুসল্লির লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

গত মাসে বাগদাদের উত্তরের দিকে অবস্থিত একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত আটজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়। এ ছাড়া গত বছরের নভেম্বরে শিয়া অধ্যূষিত বেশ কিছু জেলায় বিস্ফোরণে ছয় জন নিহত হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর