,

ভাড়া ৫ টাকা বেশি চাওয়ায়…

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রিকশা ভাড়া মাত্র পাঁচ টাকা বেশি চাওয়ায় চালককে আগ্নেয়াস্ত্র বের করে দেখালেন এক ব্যক্তি। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেশ কয়েকজনের ওপরেও চড়াও হন তিনি। গতকাল শুক্রবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে ঘটেছে এ ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কোতওয়ালি এলাকার সিন্ধ কলোনিতে রিকশা ভাড়া নিয়ে বিবাদের কারণে রিভলবার বের করে গুলি করতে উদ্যত হয়েছিলেন এক ব্যক্তি। এমনই অভিযোগ দায়ের হয়েছে কোতওয়ালি থানায়।

পুলিশ সূত্রে জানা গেছে,অভিযুক্ত ব্যক্তি রিকশা করে রেলস্টেশনে গিয়েছিল। গন্তব্যে পৌঁছলে রিকশাচালক তার ভাড়া বাবদ ২৫ টাকা দাবি করেন। কিন্তু ২৫ টাকা দিতে রাজি ছিল না রিকশায় চড়া ওই ব্যক্তি। তিনি ২০ টাকাতেই রফা করতে চান। এই নিয়েই শুরু হয় বিবাদ। অল্প কিছুক্ষণ পরেই মেজাজ হারিয়ে পকেট থেকে রিভলবার বের করেন তিনি। পাঁচ টাকা অতিরিক্ত চাওয়া সেই রিকশাওয়ালাকে প্রাণে মেরে ফেলতে উদ্যত হয় অভিযুক্ত ব্যক্তি।

পরে বিষয়টি মীমাংসা করতে ওই স্টেশন চত্বরে থাকা অন্য রিকশাওয়ালারা এগিয়ে আসেন। তাতে আরও চটে যায় ওই বন্দুকধারী। ঝামেলা মেটাতে আসা সেই সকল রিকশাচালকদের ওপরেও বন্দুক নিয়ে চড়াও হয় তিনি।

তবে এখন পর্যন্ত এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এই বিষয়ে স্থানীয় পুলিশ সুপার অনুরাগ আর্য্য জানিয়েছেন, বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রশাসনের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া শুরু হয়েছে। সমগ্র বিষয়টির তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর