,

কাবা শরিফ নিয়ে তৈরি হলো বিশ্বের প্রথম ডকুমেন্টারি

news-image

ইসলাম ডেস্ক।। ‘ওয়ান ডে দ্য হারাম’ তথা হারামে একদিন নামে পবিত্র কাবা শরিফের বহুল তথ্য সমৃদ্ধ এক ডকুমেন্টারি বা প্রামাণ্য চিত্র নির্মাণ করেছে পাকিস্তান। রমজান মাসব্যাপী ডকুমেন্টারিটি পাকিস্তানের সব পেক্ষাগৃহে প্রচারিত হয়েছে। যা চলছে এখনও। পবিত্র কাবা শরিফ নিয়ে এ প্রামাণ্য চিত্রটি নির্মাণের পর তা সেন্সর বোর্ড থেকে অনুমতি লাভে ব্যয় করতে হয়েছে কয়েক কোটি রুপি। আর তা রমজানের অনেক আগেই প্রদর্শনে সেন্সর বোর্ড অনুমতি দিয়েছে।

এ প্রামাণ্য চিত্রটি ওয়াল্ড ফিল্ম ইন্ডাষ্ট্রি ধর্ম ডেস্ক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল-এ প্রদর্শিত হয়েছে। আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, সৌদি আরব, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ ফিল্মটি বিশ্বের বড় বড় পেক্ষাগৃহগুলোতে প্রদর্শন করা হচ্ছে। (সূত্র: এক্সপ্রেস নিউজ পাকিস্তান)

পবিত্র কাবা শরিফ নিয়ে নির্মিত এটিই বিশ্বের প্রথম ডকুমেন্টারি। ডকুমেন্টারিটি নির্মাণ করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক, পরিচালক ও খ্যাতিমান প্রযোজক হেদায়েত আবরার হুসেইন। এটি নির্মাণে প্রায় এক বছর সময় লেগেছে। প্রযোজক হেদায়েত হুসাইন এ ডকুমেন্টারি নির্মাণ প্রসঙ্গে বলেন, ‘হারাম শরিফকে আমি নতুনভাবে ও একক দৃষ্টিভঙ্গিতে প্রকাশ করতে চেয়েছি। ডকুমেন্টারিতে আমি হারাম শরিফের এমন কিছু দুর্লভ তথ্য সংযোজন করেছি যা আজ পর্যন্ত কেউ প্রকাশ করেননি।

নির্মাতা হুসাইন জানান, ‘এ প্রামাণ্যচিত্রটি অমুসলিমদের জন্য তৈরি করা হয়েছে। যাতে তারা পবিত্র ভূমি মক্কা মুকাররমাহ সম্পর্কে জানতে পারে। কাবা শরিফের গুরুত্ব অনুধাবন করতে পারে। ইসলামের শান্তি ও সৌন্দর্য তাদের সামনে তুলে ধরাই এ প্রামাণ্যচিত্রের লক্ষ্য এবং উদ্দেশ্য।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো