,

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আজ

news-image

নিউজ ডেস্ক।। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনের আওতায় সারাদেশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আওতায় শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ক্যাম্পইন চলবে। ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১৫ থেকে ১৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান সূত্র জানায়, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশে এক লাখ ২০ হাজার স্থায়ী টিকাদান কেন্দ্রসহ ২০ হাজার অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রত্যেকটি কেন্দ্রে ২ জন করে স্বাস্থ্যকর্মী টিকা খাওয়ানোর দায়িত্ব পালন করবে।

এ ছাড়া বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ব্রীজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাটসহ ভ্রাম্যমান স্থানে ক্যাম্পেইন কর্মসূচি সফল করতে ৩ জন করে স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। দূর্গম এলাকায় পরবর্তী ৪দিন বিশেষ ব্যবস্থায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সারাদেশে ভিটমিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে লাখ ২০ হাজার স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ক্যাম্পেইন মনিটরিং করতে প্রত্যেকটি উপজেলা, জেলা ও কেন্দ্রে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা থাকবে।

সকাল আটটা থেকে বিকেল চারটার মধ্যে ভরাপেটে শিশুদের নিকটস্থ টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর