,

পুলিশি বাধায় স্বপ্নভঙ্গ দু’শতাধিক চাকরিপ্রার্থীর!

news-image

নিউজ ডেস্ক।। বরিশালে বৈরী আবহাওয়ায় যথাসময়ে উপস্থিত না হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রে দু’শতাধিক চাকরিপ্রার্থীকে প্রবেশ করতে দেয়নি পুলিশ।

শুক্রবার সকাল ১০টার দিকে সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করলে পুলিশ তাদের লাঠিপেটা করেছে বলে অভিযোগ করেছেন ওইসব চাকরিপ্রার্থীরা। তবে পুলিশ বলছে, নির্দিষ্ট সময়ে না আসায় তাদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর ৩২ কেন্দ্রে একযোগে শুরু হয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা।

প্রবেশপত্রের শর্ত অনুযায়ী পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করার কথা। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে দুই শতাধিক পরীক্ষার্থী ১০টার দিকে কেন্দ্রের সামনে উপস্থিত হয়। এ সময় দায়িত্বরত কর্মকর্তারা নির্ধারিত সময়ের পরে আসার তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি।

এ কারণে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। এক পর্যায়ে তারা সরকারি বরিশাল কলেজ কেন্দ্রের প্রধান ফটক ঠেলে কেন্দ্রের ভেতরে প্রবেশ করে। পরে পুলিশ তাদের কেন্দ্র থেকে বের করে দেয়। তবে পরীক্ষার্থীদের অভিযোগ, পুলিশ বিনা কারণে তাদের লাঠিপেটা করেছে। বরিশালে ২০০ শূন্য পদের বিপরীতে ৩২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬২ হাজার।

ইসরাত জাহান না‌মে এক পরীক্ষার্থী জানান, বৈরী আবহাওয়া ও বৃ‌ষ্টির কার‌ণে প্রায় সব কে‌ন্দ্রেই এই সমস্যা হয়েছে। সেইসব কে‌ন্দ্রে পরীক্ষার্থীরা ঢুক‌তে পার‌লেও তাদের প্র‌বে‌শে নি‌ষেধাজ্ঞা জা‌রি ক‌রেন এখানকার ম্যা‌জি‌স্ট্রেট। এই বিষ‌য়ে বিএম‌পির উপক‌মিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা জানান, পরীক্ষার্থীরা স‌ঠিক সময় আস‌তে না পারায় তা‌দের কে‌ন্দ্রে প্র‌বেশ কর‌তে দেয়া হয়নি। উৎস: পরিবর্তন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর