,

আফগানিস্তানের বিপক্ষেও দলে পরিবর্তন আসছে

news-image

স্পোর্টস ডেস্ক : কাঁধের চোটের কারণের আফগানিস্তান ম্যাচেও মোহাম্মদ সাইফুদ্দিন খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও সংশয় আছে। তার পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দলে নেয়া হয়েছিল পেসার রুবেল হোসেনকে।

অজিদের বিপক্ষে দুই পরিবর্তনের আরেকটি ছিল মোসাদ্দেক হোসেনের পরিবর্তে সাব্বির রহমানের অন্তর্ভুক্তি। তার আগে শুরু থেকে দলে থাকা মোহাম্মদ মিঠুনের জায়গায় লিটন দাসকে নেয়া হয়েছে।

সোমবার (২৪ জুন) সাউদাম্পটনে আফগানদের বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। জানা গেছে, এ ম্যাচের একাদশেও আসতে পারে পরিবর্তন।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, সাইফুদ্দিনের চোট ম্যাচের আগে ঠিক হবে কিনা তা নিয়ে এখনো সংশয় আছে। তার দলে ফেরার সম্ভাবনা ফিফটি ফিফটি। তবে মোসাদ্দেক হোসেনকে আফগানিস্তানের বিপক্ষে নেয়া হতে পারে।

সাইফুদ্দিন ফিরতে না পারলে রুবেল হোসেন হয়তো এ ম্যাচেও সুযোগ পেতে পারেন। আর মোসাদ্দেক হোসেন ফিরে আসলে সেক্ষেত্রে তাকে জায়গা করে দিতে হতে পারে সাব্বির রহমানের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর