,

রসুল সা.-এর ভাষ্যে এই পাঁচ পাপে পাঁচ বিপদ

news-image

ইসলাম ডেস্ক।। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, রাসুল সা. একদিন মুহাজির সাহাবীদের উদ্দেশে বলেন, হে মুহাজির সম্প্রদায়! পাঁচটি কাজ যখন তোমরা করবে, তখন বিভিন্ন ধরনের বিপদ আপদে তোমরা আক্রান্ত হবে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যেনো তোমরা এই কাজগুলো না করো।

১. যখন কোনো জাতির মধ্যে ব্যাভিচার এত ব্যাপক হয়ে যায় যে লোকেরা তা প্রকাশ্যে করতে থাকে, তখন তাদের মধ্যে এমন সব মহামারি ছড়িয়ে পড়ে, যা আগের মানুষদের মধ্যে ছিলো না।

২. যখন মানুষ মাপে কম দেয়, তখন দুর্ভিক্ষ, অভাব ও শাসকের জুলুম নেমে আসে।

৩. যখন মানুষ নিজেদের সম্পদের যাকাত আটকে রাখে, তখন তাদের থেকে বৃষ্টি আটকে রাখা হয়। যদি চতুস্পদ জন্তু না থাকতো, তাহলে তাদের উপর এক ফোঁটা বৃষ্টিও বর্ষিত হতো না।

৪. যখন মানুষ আল্লাহ ও তার রাসুলের নামে কৃত চুক্তি ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর বিজাতীয় শত্রু চাপিয়ে দেন।

৫. যে জাতির শাসক ও সমাজপতিরা আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে না, আল্লাহর নাজিল করা আহকাম মানে না, আল্লাহ সেই জাতির উপর গৃহযুদ্ধ চাপিয়ে দেন। সূত্র: ইবনে মাজা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর