,

অবহেলা করবেন না স্ট্রোকের যে লক্ষণগুলো

news-image

ডেস্ক রিপোর্ট।। স্ট্রোক অন্যতম ঘাতক রোগ। বছরে লাখ লাখ মানুষ মারা যায় এই ঘাতকের ছোবলে। আমাদের দেশে স্ট্রোকের প্রবণতা বেশি। আর বয়স্কদের মধ্যে গুরুতর দীর্ঘস্থায়ী পুঙ্গ অবস্থা ঘটাতেও এর জুড়ি নেই। আসুন রিডার্স ডাইজেস্ট অবলম্বনে স্ট্রোকের পূর্বলক্ষণগুলো কী, জেনে নেই। মতামত দিয়েছেন ইউনিভার্সিটি অব মায়ামি নর্থ স্কুল অব মেডিসিনের অধ্যাপক ও পৃথিবী বিখ্যাত স্ট্রোক স্পেশালিস্ট র‌্যালফ স্যাকো।

১. দেখার সমস্যা যেমন একটা জিনিসকে দুইটা দেখা, চোখে কম দেখা-এই লক্ষণগুলো অনেকে এড়িয়ে যান ক্লান্তি কিংবা বয়সের দোহাই দিয়ে। ডাক্তাররা বলেন, এগুলো স্ট্রোকের পূর্বলক্ষণ হতে পারে।

২. ঘুম থেকে হাত অবশ অবশ লাগে। প্রাথমিকভাবে আমরা ভাবি উল্টোভাবে শুয়ে থাকার কারণে এরকম ঘটে থাকে। এটা অনেকাংশে সত্যি। তবে এই হঠাৎ হাত অবশ হয়ে যাওয়া স্ট্রোক হওয়ার ইঙ্গিতও দিতে পারে।

৩. কথা জড়িয়ে গেলে আমরা বলি যে, অনেকগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছি এজন্য এরকম হচ্ছে। ওষুধের পার্শপ্রতিক্রিয়া হিসেবে এরকম হতে পারে। যদি তা নয়, তাহলে কথা জড়িয়ে যাওয়া স্ট্রোকের একটি পূর্বলক্ষণ। এর পাশাপাশি মুখটা যদি হালকা বেঁকে যায় তাহলে অবহেলা না করে ডাক্তারের শরণাপন্ন হোন।

৪. হঠাৎ করে শরীর কাপতে শুরু করলে, ঠিকভাবে হাঁটতে অসুবিধা হলে অথবা আকস্মাৎ চোখে অন্ধকার দেখা- এগুলো স্ট্রোকের পূর্বলক্ষণ হতে পারে। তবে অতিরিক্ত মদ্যপান করলেও এই সমস্যাগুলো দেখা দিতে পারে।

৫. অনেকেই ভুগে থাকেন মাথাব্যথায়। মাইগ্রেনের সমস্যা থাকলে এক কথা। নতুবা হঠাৎ করে হওয়া মাথাব্যথাকে স্ট্রোক হওয়ার পূর্বলক্ষণ হিসেবে বিবেচনা করতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর