,

ঘামের দুর্গন্ধ হলে কী করবেন-কী করবেন না?

news-image

ডেস্ক রিপোর্ট।। তীব্র গরমে আবার গরম ছাড়াও অনেকের ঘাম হয়। ঘাম হওয়াটাই স্বাভাবিক। আর এতে শরীরে তৈরি হয় দুর্গন্ধ। এটা যেমন আপনাকে সবার মাঝে বিব্রত করে তেমনি আপনি হয়ে ওঠেন সবার বিরক্তির কারণ।

শুধু মার্কেট কেন অফিস-আদালত, বন্ধুদের আড্ডা সব জায়গায় আপনার উপস্থিতি কারও কাম্য থাকে না। অনেক সময় অনেকে বুঝতে পারেন না নিজের গায়ের উটকো ঘামের দুর্গন্ধ। যারা বুঝতে পারেন আর যারা বুঝতে পারেন না তাদের সবার জন্য বলছি সাবধানতা অবলম্বন করা তো দোষের কিছু না। এতে করে নিজে যেমন ঝর ঝরে থাকবেন তেমনি সবার কাছে অনাকাঙ্ক্ষিত আপনি হয়ে উঠবেন আসরের মধ্যমণি। ঘামের কারণে শরীরের দুর্গন্ধ হলে কিছু পদক্ষেপ করা প্রয়োজন।

কী করবেন : প্রতিদিন গোসল করুন। শরীরচর্চার পর অবশ্যই গোসল করতে হবে, যেন শরীরের ঘাম শুকিয়ে দুর্গন্ধের সৃষ্টি না হয়। বগলের লোম ছেঁটে কমিয়ে রাখুন। এতে করে লোমে ঘাম আটকে থাকবে না। খুব বেশি ঘাম হলে ডিওডোরেন্ট বা ঘাম নিরোধক জিনিস ব্যবহার করা উচিত।

অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, যেমন—কার্বলিক সোপ ব্যবহার করে ব্যাকটেরিয়ার আধিক্য কমিয়ে ঘামের দুর্গন্ধ দূর করা যায়। অন্তর্বাস ও অন্যান্য কাপড় প্রতিদিন ধুয়ে ফেলুন। গরমের সময় স্বস্তিকর ঢিলা পোশাক পরুন। অন্তর্বাস সুতি হলে ভালো, এতে ত্বকে বাতাস চলাচল ভালো হয়।

কী করবেন না : সিনথেটিক ও আটসাট পোশাক পরবেন না। ঘামে ভিজা কাপড় বাতাসে শুকিয়ে তা আবার ব্যবহার করবেন না। পারফিউম বা সুগন্ধি পাউডার যত কম ব্যবহার করবেন, ততই ভালো। কারণ, এগুলো ঘাম ও ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে ভ্যাপসা গন্ধের সৃষ্টি করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর