,

ম্যাচ সেরা লাসিথ মালিঙ্গা

news-image

স্পোর্টস ডেস্ক : এবারে বিশ্বকাপে প্রথম চমকের জন্ম দিয়েছে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল স্বগতিক ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে দিয়েছে তারা। শক্তির বিচারে ইংল্যান্ডের চেয়ে অনেক পিছিয়ে লঙ্কানরা। ফলে অপ্রত্যাশিতভাবেই জয় পেয়েছে করুণারত্নের দল। এ ম্যাচ জয়ের নায়ক অভিজ্ঞ লঙ্কান বোলার লাসিথ মালিঙ্গা। তার বোলিং নৈপূণ্যেই জয় পেয়েছে লঙ্কানরা।

লিডসে টস জিতে ব্যাট করতে নেমে অ্যাঞ্জেলো ম্যাথিউজের অর্ধশতকে ৯ উইকেটে ২৩২ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিংয়ে ২১২ রানে অলআউট হয় ইংলিশরা।

অল্প পুঁজি নিয়ে বল করতে নেমে লঙ্কানদের প্রথম সাফল্য আসে মালিঙ্গার হাত ধরেই। জনি বেয়ারস্টোর উইকেট তুলে নেন তিনি। আরেক ওপেনার জেমস ভিন্সে উইকেট তুলে নিয়ে প্রথমেই ইংলিশদের চাপে ফেলার কাজটা ভালোভাবেই সাড়েন মালিঙ্গা।

বিপদজনক হয়ে ওঠা জো রুটকে ৫৭ রানে বিদায় করে দিয়ে দলকে জয়ে পথেই রাখেন অভিজ্ঞ এই লঙ্কান বোলার। এরপর আরেক মারকুটে ব্যাটসম্যান জশ বাটলারে (১০) উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দেন মালিঙ্গা। মূলত তার এই বোলিংয়ে জয়ের ভিত্তি পেয়ে যায় শ্রীলঙ্কা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর