,

অভিনয় শিল্পী সংঘের নির্বাচন : সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক নাসিম

news-image

বিনোদন প্রতিবেদক : নির্বিঘ্নে ভোট সম্পন্ন হওয়ার পর এরইমধ্যে ফলও প্রকাশ পেয়েছে অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার খাইরুল আলম সবুজ।

নির্বাচনে ৩২৫ ভোট পেয়ে শহীদুজ্জামান সেলিম সভাপতি এবং ৪২২ ভোট পেয়ে আহসান হাবিব নাসিম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিজয়ীদের উল্লাসসভাপতি হিসেবে সেলিমের প্রতিদ্বন্দ্বী তুষার খান পেয়েছেন ১১৬ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে নাসিমের প্রতিদ্বন্দ্বী আবদুল হান্নান পেয়েছেন মাত্র ৩৫ ভোট।

নির্বাচনে বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হলো-

সভাপতি পদে বিজয়ী হয়েছেন শহীদুজ্জামান সেলিম (ভোট ৩২৫)।

সহ-সভাপতি আজাদ আবুল কালাম (ভোট ৩৪৪) ও তানিয়া আহমেদ (ভোট ৩১৩)।

সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম (ভোট ৪২২)।

যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান ও আনিসুর রহমান মিলন।

সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান জর্জ(বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

অর্থ-সম্পাদক নূর এ আলম নয়ন (ভোট ৩২২)।

দপ্তর সম্পাদক মেরাজুল ইসলাম ( ভোট ১৭৭ )।

অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু( ভোট ২২৯)।

আইন ও কল্যাণ সম্পাদক শামীমা তুষ্টি (ভোট ২০২)।

প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রাণ রায় (ভোট ২৪২)

তথ্য প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল (৩১০)।

এছাড়া ৭ জন কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন-

নাদিয়া আহমেদ- ৩৬৩

সেলিম মাহবুব- ৩৫৫

জাকিয়া বারী মম- ২৭৬

বন্যা মির্জা- ২৬৮

মুনিরা বেগম মেমী- ২৪৩

শামস সুমন- ২৩৮

রাজীব সালেহীন- ২২৯।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর