,

বাংলাদেশের ব্যাটিং দেখে বুক ধড়ফড় করছিল: ফিঞ্চ

news-image

অস্ট্রেলিয়ার বিপক্ষে সবটা দিয়ে চেষ্টা করেছিল বাংলাদেশ। ৩৮২ রান তাড়া করতে নেমে বাংলাদেশ যে তাদের টেনশনে ফেলে দিয়েছিল মাঝে মধ্যেই, সেটা মেনে নিচ্ছেন অজি অধিনায়ক। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই চমকে দিয়েছে ক্রিকেট দুনিয়াকে। চারশত ছুঁই ছুঁই স্কোরকে তাড়া করতে নেমে মাত্র ৪৮ রানে ম্যাচটা হারে বাংলাদেশ।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসে ফিঞ্চ জানান, যখনই কোনও পার্টনারশিপ এগোচ্ছিল, বুক ধড়ফড় করছিল। বাংলাদেশের প্রশংসার পাশাপাশি নিজের দল সম্পর্কেও উচ্ছ্বসিত ছিলেন অজি দলপতি।

তিনি বলেন, আমরা দারুণ ভাবেই ধারাবাহিক রয়েছি। আমাদের দলে এমন খেলোয়াড় আছেন, যাঁদের বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে। ব্যাট ও বলে ভালো জুটি বাঁধাটা খুবই গুরুত্বপূর্ণ।

৬ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলে তারাই এখন শীর্ষে। তবে ফিঞ্চ বলেন, সেমিফাইনাল নিয়ে এখনই ভাবছি না। তবে আশার কথা আমরা প্রথম চারে জায়গা ধরে রেখেছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর