,

আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল, নগ্ন করে গ্রাম ঘোরালো স্থানীয়রা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে পশ্চিমবঙ্গের পাশের প্রদেশ ঝাড়খন্ডের স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে স্থানীয় পুলিশ। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা প্রদেশটির দুমকা নামক শহরের বাসিন্দা। পুলিশ বলছে, স্থানীয় বাসিন্দারা এক প্রেমিক যুগুলকে নগ্ন করে গোটা গ্রাম ঘুরিয়েছেন।

দুমকা শহর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ওয়াই এস রমেশ জানান, ‘ঘটনার শিকার ওই যুগলকে আপত্তিকর অবস্থায় গ্রামবাসীরা দেখতে পান। স্থানীয়রা ওই যুগলকে আটক করার পর নানাভাবে হেনস্থা করেন। পরে তাদেরকে নগ্ন করে পুরো গ্রাম ঘোরানো হয়।

তিনি আরও বলেন, ‘এমন খবর পাওয়ার পর স্থানীয় পুলিশ তাদেরকে উদ্ধার করে সারাইয়াহ থানায় নিয়ে আসে। তদন্তের সময় একটি ভিডিও উদ্ধার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, গ্রামবাসীরা ওই যুগলকে নগ্ন করে পুরো গ্রাম ঘোরাচ্ছেন।’

রমেশ নামের ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রামবাসীদের হাতে মারাত্মকভাবে হেনস্থার শিকার ওই যুগলকে উপযুক্ত নিরাপত্তা দেয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত এক গ্রামবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এ ছাড়া যাদেরকেই ভিডিওতে দেখা যাবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আপত্তিকর অবস্থাটা কেমন সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর