,

চার মাস আগে বিয়ে হওয়া স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা

news-image

জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের করিমগঞ্জে দিনের বেলায় স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর এলাকায় একটি মৎস্য খামার থেকে রিকশাচালক আবু বক্কর (২৫) ও তার স্ত্রী হিমার (১৮) মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু বক্কর পার্শ্ববর্তী সতেরদরিয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে। তার স্ত্রী হিমা কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মাসুদ মিয়ার মেয়ে। মাত্র চারমাস আগে তাদের বিয়ে হয়।

পুলিশ জানায়, স্ত্রীকে সঙ্গে নিয়ে মাইজখাপন কালাইহাটি গ্রামে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আবু বক্কর। স্থানীয়রা জানান, খালার বাড়ি যাওয়ার পথে জুম্মার নামাজের পর দক্ষিণ চাঁনপুর গ্রামের পাশে একটি মৎস্য খামারের পাড়ে বসে আবু বক্কর ও তার স্ত্রীকে কথা বলতে দেখা গেছে।

বিকেলে সেখানেই তাদের জবাই করা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুরুকুর রহমান খালেদ, করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতদের সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ঠিক কি কারণে এ জোড়াখুনের ঘটনা ঘটেছে, কিংবা কারা এ ঘটনায় জড়িত তা কিছুই বলতে পারছে না কেউ। পুলিশ নিহত দু’জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর