,

তিউনিসিয়ায় উদ্ধার ১৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

news-image

নিউজ ডেস্ক : নৌকাযোগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় তিউনিসিয়া উপকূল থেকে উদ্ধার হওয়া ১৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। উদ্ধার হওয়া ৬৪ জনের মধ্যে অন্যদেরও ধাপে ধাপে ফিরিয়ে আনা হবে।

শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় হযরত শাহজালাল বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৪ ফ্লাইটে তারা দেশে ফেরেন। বর্তমানে বিমানবন্দরে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রার সময় তিউনিসিয়ার সীমানা থেকে গত ৩১ মে ৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। তবে এসব অভিবাসীকে তিউনিসিয়া বা ইউরোপের কোনো দেশ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।

এ পরিস্থিতিতে তিউনিসিয়ার সরকার, রেড ক্রিসেন্ট সোসাইটি, মানবাধিকার সংগঠন এবং আইওএমসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদেরকে তিউনিসিয়ায় অবতরণের ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর