,

হিজড়াদের জন্য বৃদ্ধ নিবাস করছে পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায়ের জন্য চালু হয়েছে বৃদ্ধ নিবাস। দেশটিতে হিজড়া সম্প্রদায় নিজেদের ‘খাওয়াজা সেহরাস’ বলে ডাকে।

তৃতীয় লিঙ্গ নিয়ে জন্ম নেয়ায় বেশিরভাগ সময় তারা পরিবার থেকে বিচ্ছিন্ন। তবে তারা অন্য সব মানুষের মতো বৃদ্ধ বয়সে পা রাখে। এ সময় তাদের দেখভালের কেউ থাকে না।খবর বিবিসি বাংলার।

পাকিস্তানের আনুমানিক পাঁচ লাখ হিজরা রয়েছে। এ অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে তাদেরই সম্প্রদায়েরই একজন সম্প্রতি একটি অবসরকালীন নিবাস প্রতিষ্ঠা করেছেন।

যার নাম দেয়া হয়েছে ‘গুরু-চেলা’ ব্যবস্থা। গুরু মানে বয়স্ক কেউ, আর চেলা মানে বয়সে তরুণ কেউ। কিন্তু এই ব্যবস্থা সব সময় কাজ করে না। এই সমস্যা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে অনুধাবন করেছিলেন আশি বাট্।

তিনি বলছেন, একদিন একটা লোক হন্তদন্ত করে আমার কাছে এসে বলল গত সপ্তাহখানেক হল মর্গে তোমাদের একজনের মরদেহ পরে রয়েছে। কেউ সেই মরদেহ দাবি করেনি বলে কোন অন্ত্যেষ্টিক্রিয়া হয়নি। আমার খুব কষ্ট লেগেছিল। আমি বিষয়টা মেনে নিতে পারিনি।

সেখান থেকেই মাথার মধ্যে একটা ধারনা ঘুরপাক খেতে থাকলো। গত আট বছর ধরে চেষ্টা চালিয়ে গেছেন।

অবশেষে এই বছরের ফেব্রুয়ারি মাসে নিজের সম্প্রদায়ের বয়স্কদের জন্য একটি বৃদ্ধ নিবাস বা অবসরকালীন নিবাস চালু করেছেন তিনি।

বিবিসি’র মোবিন আযহার লিখেছেন, সম্মানের সঙ্গে জীবনের শেষ সময়টুকু পার করা এটা তাদের জন্য একটা বড় পাওয়া।

বয়সের সঙ্গে পরিবর্তন হয় তৃতীয় লিঙ্গের এসব মানুষের জীবন। অর্থের বিনিময়ে তৃতীয় লিঙ্গের মানুষদের যৌনতা কেনা যায়। তাদের নাচ দেখা যায়।তবে যারা অল্প বয়সীদের তুলনায় যাদের বয়স বেশি তারা কম পয়সায় এসব সেবা দিয়ে থাকেন।

আর যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পরে।

নতুন ধারার পাকিস্তানে মানুষের চিন্তার ধারাও পরিবর্তন হচ্ছে। সেখানে হিজড়া সম্প্রদায়ের সব সময় একটা অবস্থান ছিল। মুঘল আমলে এমনকি তারা রাজদরবারে উপদেষ্টা হিসেবেও নিয়োগ পেতেন।

পাকিস্তানে এখনো অনেকে মনে করেন হিজড়ারা নব দম্পতি ও শিশুদের আশীর্বাদ করলে তা কাজে লাগে।

তাদের প্রতি বৈষম্যও ব্যাপক। এখনো তাদের প্রধান পেশা নাচ, ভিক্ষাবৃত্তি ও যৌনকর্মী হিসেবে কাজ করা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর