,

ইংল্যান্ডকে ২৩৩ রানের সহজ লক্ষ্য দিল শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক।।  চলতি বিশ্বকাপে নিজেদের একেবারেই মেলে ধরতে পারছে না শ্রীলঙ্কা। এখন পর্যন্ত তারা একটি ম্যাচই জিতেছে, সেটাও আফগানিস্তানের বিপক্ষে। শ্রীলঙ্কার দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে, বাকি দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতা দেখেছে দলটি। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা অলআউট হয় ১৩৬ রানে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪৭-এ।

এবার হট ফেবারিট ইংল্যান্ডের সামনে পড়ে আরও একবার লঙ্কানদের ব্যাটিং কঙ্কাল বেরিয়ে আসলো। লিডসে পুরো ৫০ ওভার ব্যাটিং করেও ৯ উইকেটে ২৩২ রানের বেশি যেতে পারেনি চন্ডিকা হাথুরুসিংহের দল।

দলের পক্ষে যা একটু লড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ১১৫ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় ইনিংসের শেষ পর্যন্ত তিনি ৮৫ রানে অপরাজিত থাকেন। বাকিদের কেউ ফিফটিও পাননি। আভিষ্কা ফার্নান্ডো ৪৯ আর কুশল মেন্ডিস করেন ৪৬ রান। ২৯ রান আসে ধনঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে লঙ্কানরা। ৩ রানের মধ্যে সাজঘরে ফেরেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে আর কুশল পেরেরা। এরপর আভিষ্কা ফার্নান্ডো আর কুশল মেন্ডিসের ৫৯ রানের জুটি।

আভিষ্কা আউট হওয়ার পর মেন্ডিসকে নিয়ে ৭১ রানের জুটিতে মোটামুটি বিপদ সামলেই উঠেছিলেন ম্যাথিউজ। কিন্তু ২৯তম ওভারে এসে জোড়া উইকেট তুলে লঙ্কানদের আবারও কোণঠাসা করে দেন আদিল রশিদ। ১৩৩ রানে ৫ উইকেট হারায় করুনারত্নের দল।

এরপর ষষ্ঠ উইকেটে ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে ৫৭ রানের একটি জুটি গড়েন ম্যাথিউজ। ধনঞ্জয়া জোফরা আর্চারের শিকার হওয়ার পরই আসলে লড়াকু পুঁজি গড়ার স্বপ্নটা শেষ হয়ে যায় শ্রীলঙ্কার। শেষ ৩৯ বলে তারা তুলতে পেরেছে কেবল ৪২ রান। ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন মার্ক উড আর জোফরা আর্চার। ২টি উইকেট শিকার আদিল রশিদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর