,

হিজাব না পরায় ও প্রকাশ্যে নাচায় বেধড়ক মারধর

news-image

নিউজ ডেস্ক।।  হিজাব না পরে প্রকাশ্যে রাস্তায় নাচ। আর সেই কারণেই বেধড়ক মার খেতে হল এক নারীকে। ঘটনাটি ঘটেছে ইরানে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ইরানের রাশ্‌ত এলাকার রাস্তায় বেশ কিছু ব্যক্তি মিলে এক নারীকে মারধর করছে। একসময় পা ধরে টানতে টানতে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। গত ১৮ জুন ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মাশিহ আলিনেজাদ নামে ইরানের এক নারী সাংবাদিক।

সেখানে তিনি লেখেন, ‘‌দেখুন কীভাবে রাস্তায় হিজাব না পরায় এবং রাস্তায় নাচ করায় এক নারীকে হেনস্তা করা হচ্ছে। তাকে আটকও করা হয়েছে। আমার ক্যামরায় স্পষ্ট দেখা যাচ্ছে, কীভাবে হিজাব না পরায় ইরানের নারীদের উপর অত্যাচার চলছে। তারা রাস্তাঘাটে নাচও করতে পারবেন না।’‌

ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির সঙ্গে আচমকাই ঝামেলায় জড়িয়ে পড়েছেন ওই নারী। এমন সময় ওই ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তার পা ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। অথচ আশপাশের লোকজন তখন সেই ব্যক্তিকে বাধা দেওয়ার বদলে গোটা ব্যাপারটি নিয়ে হাসাহাসি করছেন। এরপর ওই নারীর মুখে ঘুষিও মারে ওই ব্যক্তি। আবার হিজাব না পরায় শেষপর্যন্ত আটক করা হয় ওই নারীকেই।

প্রসঙ্গত, নিয়ম রয়েছে ১৩ বছরের উর্ধ্বে ইরানের প্রত্যেক নারীকে হিজাব পরেই রাস্তায় বের হতে হবে। অন্যথায় তাদের বিপুল অঙ্কের জরিমানা এবং দুই মাসের জেল পর্যন্ত হতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর