,

রংপুরে ৫ বছরের নাতনিকে ধর্ষণ করলেন ৫৫ বছরের দাদা!

news-image

নিউজ ডেস্ক।।  রংপুরে পাঁচ বছর বয়সের নাতনিকে তার দাদা মোজাম্মেল হক (৫৫) ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোজাম্মেল হককে আটক করেছে পুলিশ। রংপুর সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডের কার্তিক মুন্সিপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

ধর্ষণের শিকার আহত শিশুটিকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই শিশুটির দাদি বলেন, দুুপুরের দিকে তার নাতনি বাড়ির বাইরে খেলা করছিল। এসময় প্রতিবেশী দাদা মোজাম্মেল হক তাকে চকলেট দেওয়ার কথা বলে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ধর্ষক মোজাম্মেলকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি একেএম নাজমুুল কাদের বলেন, যৌন নির্যাতনের শিকার আহত শিশুটিকে রাত সাড়ে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। ঘটনার পরেই ধর্ষককে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর