,

সেই এএসআই বরখাস্ত

news-image

নিউজ ডেস্ক।। রাজশাহীর দুর্গাপুর থানার এএসআই হাফিজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দফতরের নির্দেশে রাজশাহীর পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। এর আগে এএসআই হাফিজকে রাজশাহী পুলিশ লাইনে ক্লোজ করা হয়। ২০ হাজার টাকা ঘুষ দাবি করে না পেয়ে ছেলের সামনেই বাবাকে পেটায় এএসআই হাফিজ।

এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে রাজশাহীর পুলিশ সুপারের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করেন পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। তদন্তে সত্যতা পাওয়ায় এএসআই হাফিজকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জেলা পুলিশের একটি সুত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য, স্ত্রীর দায়ের করা একটি অভিযোগের প্রেক্ষিতে গত ১০ জুন সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার চৌবাড়ীয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে আসাদুল ইসলামকে আটক করে দুর্গাপুর থানার এসআই হাফিজ। পরে আসাদুলকে ছেড়ে দিবে মর্মে অনন্তকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে সাইদুল ইসলামের কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়।

ঘুষের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এসআই হাফিজ বাঁশের লাঠি দিয়ে সাইদুল ইসলামের বাম পায়ে আঘাত করেন এতে আহত হন সাইদুল ইসলাম। এ সময় স্থানীয়রা সাইদুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর