,

বাবার কাছে ফেরা হলো না স্কুলছাত্রী হালিমার

news-image

নিউজ ডেস্ক।। বাবার কাছ থেকে টাকা নিয়ে চকলেট কিনতে গিয়ে সড়কে প্রাণ গেলো এক স্কুলছাত্রীর। তার নাম হালিমা (৮)। শুক্রাবার দুপুরে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোলা-লক্ষ্মীপুর সড়কের বুড়ির মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী বাপ্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নুরু ইসলামের মেয়ে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা বলছেন, হালিমা তার বাবার কাছ থেকে টাকা নিয়ে দোকানে চকলেট কিনতে যায়। এসময় রাস্তার পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের সহযোগিতায় ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোফাজ্জল হোসেন জানান, এ ঘটনায় ওই অটোরিকশা এবং চালককে আটকের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর