,

পুলিশের হাতে ছেলেকে তুলে দিলেন মা

news-image

নিউজ ডেস্ক।। গোয়ালন্দে ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। মাদকাসক্ত ওই ছেলেকে পুলিশ আটক করে ভ্রামম্যাণ আদালতে হাজির করলে বিচারক তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। মাদকসক্ত ওই ছেলের নাম মসিউর রহমান সুমন (২৮)। তিনি গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাইমদ্দিন প্রামাণিকের পাড়া মহল্লার মৃত আজিবর রহমানের ছেলে।

পুলিশ জানায়, মা জিন্নাতুন নেছা মাদকাসক্ত ছেলের যন্ত্রণা সইতে না পেরে বৃহস্পতিবার গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ি থেকে সুমনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮/৯ (১) এর গ ধারায় সুমনকে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

জিন্নাতুন নেছা জানান, সুমন দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে আসছিল। ৫ বছর আগে তাকে বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ের ৩ বছর পর ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বউ চলে যায়। মাদক কেনার টাকা না পেলে তাকেসহ পরিবারে অন্য সদ্যদের মারধর আহত করে সুমন। তিনি বলেন, অবশেষে নিরুপায় হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হয়েছি। উৎস: সমকাল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর