,

মুশফিককে বীরের সম্মান দিল অস্ট্রেলিয়া!

news-image

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করা মুশফিকে বীরের সম্মান দিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। বৃহস্পতিবার (২০ জুন) ইংল্যান্ডের নটিংহামে প্রথমে ব্যাট করে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি (১৬৬), উসমান খাজা ও অ্যারন ফিঞ্চের ঝড়ো ফিফটিতে ৩৮১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অজিদের বিপক্ষে অনবদ্য ব্যাটিং করে শতরানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। মাহমুদউল্লাহর বিদায়ের মধ্য দিয়ে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় টাইগারদের। শেষ দিকে মুশফিকুর রহিমের একার লড়াইয়ে পরাজয়ের ব্যবধান কমলেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে ৯৭ বল খেলে ৯টি চার ও এক ছক্কায় অপরাজিত ১০২ রান করেন মুশফিক।

খেলা শেষে মাঠ থেকে বের হওয়ার সময় সেঞ্চুরিয়ান মুশফিককে অভিনন্দন জানান অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার-উসমান খাজাসহ অন্যরা।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৮১/৫ (ওয়ার্নার ১৬৬, উসমান ৮৯, ফিঞ্চ ৫৩, ম্যাক্সওয়েল ৩২, স্টইনিস ১৭*, অ্যালেক্স ক্যারি ১১*, স্মিথ ১; সৌম্য ৩/৫৮, মোস্তাফিজ ১/৬৯)।

বাংলাদেশ: ৫০ ওভারে ৩৩৩/১০ (মুশফিক ১০২*, মাহমুদউল্লাহ ৬৯, তামিম ৬২, সাকিব ৪১)। ফল: অস্ট্রেলিয়া ৪৮ রানে জয়ী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর