,

বাংলাদেশ যে সমীকরণে সেমিতে যেতে পারে

news-image

নিউজ ডেস্ক।। বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪৮ রানে হেরে যায় বাংলাদেশ। তবে এদিন নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ৩৩৩ রান করে ক্রিকেট বিশ্বকে এক লড়াকু ম্যাচ উপহার দিয়েছে টাইগাররা। অজিদের বিপক্ষে হেরে বাংলাদেশের পয়েন্ট এখন ৫। এর ফলে সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকাটা কঠিন হয়ে গেছে। তবে কাগজে কলমে টাইগারদের সেমিফাইনাল একেবারে অসম্ভব নয়। বরং এখনো ক্ষীণ একটি সম্ভাবনা রয়েছে।

সেমিফাইনাল সামনে রেখে বাংলাদেশের সামনে রয়েছে ৩টি ম্যাচ। সেমিফাইনাল খেলতে হলে টাইগারদের এই সবগুলো ম্যাচ জিততে হবে। এই ৩ ম্যাচ জিতলেও পয়েন্ট হবে ১১। তবে কেবল জিতলেই হবে না, কারণ পয়েন্ট টেবিলে উপরে থাকা বাকি চার দলের জয়-পরাজয়ের উপর বাংলাদেশকে নির্ভর করতে হবে।

এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সবার উপরে অস্ট্রেলিয়া, তারপর নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ভারত। সেমির দৌঁড়ে এগিয়ে এই চার দল। বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বাকি আছে ৩ ম্যাচ। এই ৩ ম্যাচ অস্ট্রেলিয়া যদি হেরে যায় তাহলে বাংলাদেশের জন্য সেমিফাইনালের দরজা খুলে যাবে।

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তাদের ম্যাচ বাকি ৪। কিউইদেরও হারতে হবে তিন ম্যাচ। বাকি এক ম্যাচ জিতলে রান রেট বিবেচনা হবে। সেক্ষেত্রে বাংলাদশের চেয়ে নিউজিল্যান্ডের রানরেট ভালো।

ভারতের এখনও চলতি বিশ্বকাপের ৫ ম্যাচ বাকি। এই ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচ হারলে কোহলিদের টপকে যাবে টাইগাররা। আর ৩ ম্যাচ হারলে বিবেচনা হবে রানরেট। ইংল্যান্ডের বাকি ৪ ম্যাচ। বাংলাদেশের সঙ্গে তুলনা করলে ইংলিশদের ৪ ম্যাচের মধ্যে অবশ্যই হারতে হবে ৩টি ম্যাচ। তবে বাকি এক ম্যাচ জিতে গেলেও টাইগারদের জন্য অসুবিধা হবে না।

বাংলাদেশের পরের ম্যাচ ২৪ জুন। লড়তে হবে র‍্যাংকিংয়ের নিচের সারির দল আফগানিস্তানের সাথে। এরপর ২ জুলাই ভারত। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে। এই তিন ম্যাচ জিততে পারলেই টাইগারদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে। যদিও সমীকরণ বলছে, ৩ ম্যাচে জয় পেলেও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৪ দলের জয় বা পরাজয়ের উপরেও বাংলাদেশকে নির্ভর করতে হবে। তবে টাইগারদের বাকি আছে যে ৩ ম্যাচ, এই ম্যাচগুলোর যেকোনো একটি ম্যাচও হেরে গেলে টাইগারদের সেমিফাইনালের স্বপ্ন পুরাপুরি ভেস্তে যাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ