,

শিক্ষক প্রদীপ দাসের কুকীর্তি নিয়ে মুখ খুলছেন এলাকাবাসী

news-image

নিউজ ডেস্ক।। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক (পদত্যাগকারী) প্রদীপ কুমার দাসের নানা কুকীর্তি বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা। জুয়া, নারী কেলেঙ্কারী, যৌন নিপীড়ন, প্রাইভেট বাণিজ্যসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের রাজনগর গ্রামের বাসিন্দা প্রদীপ কুমার দাস ১৯৯৩ সালে সলিমগঞ্জ এ আর এম উচ্চ বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ক খন্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর ২০০১ সালে সরাসরি নিয়োগ পেয়ে ২০১৩ সাল পর্যন্ত এখানে চাকরি করেন। এরপর সহকারী প্রধান শিক্ষক হিসেবে চলে যান শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ে। সেখানে কাগজপত্রে গড়মিল থাকায় তার বিরুদ্ধে মামলা করে শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। মামলা চলমান অবস্থায় ২০১৭ সাল পর্যন্ত ওই বিদ্যালয়ে চাকরি করেন।

এরপর ২০১৭ সালে ২৭ মে সলিমগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করে। এর পর থেকেই শুরু হয় প্রাইভেট বাণিজ্য ও যৌন নিপীড়নের কাহিনী। যৌন নিপীড়নের শিকার কেউ এ কথা ফাঁস করলে তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেয়ার হুমকি দেয়া হয়। ফলে ছাত্রীরা বাধ্য হয়ে নীরবে সহ্য করতে থাকে তার যৌন নিপীড়ন।

সে নিপীড়ন মাত্রা ছাড়িয়ে যাওয়ায় এক পর্যায়ে গত ৭ জুন ভুক্তভোগী ছাত্রীরা মিছিল নিয়ে স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের বাড়িতে গিয়ে বিক্ষোভ করে তাকে সমস্ত ঘটনা জানিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করে। এবাদুল করিম বুলবুল অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা তার বাসভবন ছেড়ে আসে।

এ ঘটনায় ৮ জুন প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নবীনগর থানায় মামলা করে এক ছাত্রীর ভাই। প্রদীপ কুমার দাসের যৌন নিপীড়নের কাহিনীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি তার মুখ থেকেই কৌশলে মোবাইলে অডিও রেকর্ড করে নেয় ভুক্তভোগী ছাত্রীরা। এর পর ওই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠে।

এলাকার বাড়াইল গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এমএ মইন জানান, ১৯৯৭-৯৮ সালের দিকে জুয়া খেলার অভিযোগে জুতার মালা পড়িয়ে তাকে সলিমগঞ্জ বাজারে প্রকাশ্য সাজা দেয়া হয়েছিল। তিনি আরো বলেন, তার হাতে অসংখ্য নারী ও ছাত্রী ইজ্জত হারিয়েছে বলে গুঞ্জন উঠেছে।

বড়িকান্দি গ্রামের বাবুল মুক্তারসহ আরো কয়েকজন অভিভাবক বলেন, প্রদীপ কুমার শিক্ষক নামে কলংক। তিনি একজন নষ্ট চরিত্রের লোক। এই যদি হয় শিক্ষকের চরিত্র, তাহলে আমাদের মেয়েদের কোন ভরসায় স্কুলে পাঠাব? তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও তার যন্ত্রণায় অতিষ্ঠ ছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হচ্ছে। সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এই ঘটনায় আমরা গোটা শিক্ষক সমাজ লজ্জিত। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিচার আমরাও চাই।

ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী জানান, সকল প্রমাণ থাকার পরও যদি শিক্ষক নামের নরপশু প্রদীপ দাসের দৃষ্টান্তমূলক বিচার না হয়, তাহলে শিক্ষকদের প্রতি আমাদের বিশ^াস ও সম্মান কোনোটাই থাকবে না। এবং বিদ্যালয়ে আসতে আগ্রহ হারিয়ে ফেলব, ফলে বাঁধা হয়ে দাঁড়াবে নারী শিক্ষা ব্যবস্থা।

সলিমগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বলেন, আমাদের এমপি মহোদয়কে এ বিষয়টি সুরাহা করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে, তিনি যা ভালো মনে করেন সেটাই আমরা মেনে নেব।

এ বিষয়ে স্থানীয় এমপি এবাদুল করিম বুলবুল বলেন, এই ঘটনায় একটি মামলা হয়েছে, আইন অনুয়ায়ী অভিযুক্তদের বিচার হবে।

এদিকে, যৌন নিপীড়নের অভিযোগ উঠায় বিদ্যালয়ে ম্যানিজিং কমিটি তাকে শোকজ করে সাত দিনের মধ্যে জবাব দেয়ার নির্দেশ দেয়। শোকজের জবাব না দিয়ে প্রদীপ কুমার দাস তার সহকারী পদ থেকে ৯ জুন পদত্যাগ করেন। ৮ জুন মামলা হবার পর থেকে পলাতক আছেন তিনি। উৎস: নয়াদিগন্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর