,

১৫ হাজার প্রার্থীর লড়াই এক পদের জন্য

news-image

নিউজ ডেস্ক।। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় বরিশাল সদর উপজেলায় একটি শূন্যপদের বিপরীতে ১৫ হাজার চাকরিপ্রার্থী অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এছাড়া বরিশাল জেলার ১০টি উপজেলায় মাত্র দুইশ’ শূন্যপদের বিপরীতে ৬২ হাজার চাকরিপ্রার্থীর অংশগ্রহণের কথা আছে। ২১ জুন ও আগামী ২৮ জুন দ্বিতীয় ধাপে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট এক হাজার ৫৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্যপদে ২১ ও ২৮ জুন দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সব আয়োজন শেষ হয়েছে।

বরিশাল সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘সদর উপজেলায় মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২০৩টি। এর মধ্যে সহকারী শিক্ষকের পদ এক হাজার ১৯৩টি। এ উপজেলায় শুধুমাত্র নগরীর মাত্রিমন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি পদ শূন্য রয়েছে। ওই একটি পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার। ’

তিনি আরও বলেন, ‘নিয়োগের বিষয়টি আমাদের হাতে নেই। জেলা শিক্ষা অফিস থেকে নিয়োগ দিয়ে আমাদের কাছে পাঠানো হয়। আমরা শুধু যোগদানের ব্যবস্থা নিই। নিয়োগ প্রক্রিয়া যদি উপজেলা পর্যায়ে হয়ে থাকে তবে যে উপজেলায় যে কয়টি পদ শূন্য রয়েছে সেই কয়জনকেই নিয়োগ দেওয়া হবে। আর যদি জেলার মধ্যে হয়ে থাকে তবে এক উপজেলা থেকে একাধিক ব্যক্তির নিয়োগ পাওয়ার সুযোগ থাকবে।’

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের বরিশাল সদর উপজেলা কমিটির সভাপতি মো. আবু জাফর বলেন, ‘বরিশাল সদরের কোনো স্কুলেই শিক্ষকের পদ খালি নেই। বাইরের জেলা থেকে শিক্ষকদের এনে শূন্য কোটা পুরণ করে রাখা হয়েছে। এক জেলা থেকে অন্য জেলায় যাতে শিক্ষকের যোগদান বা বদলি না হয় সে বিষয়টি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু আমাদের দাবি মানা হয়নি। অথচ ১০ ভাগের জায়গায় ২০ভাগ শিক্ষক বাহিরের জেলা থেকে এনে নিয়োগ দেওয়া হয়েছে। যে কারণে নিজের জেলার নাগরিকরা শিক্ষক নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর