,

পানিতে ভেসে ছিল নারীর গলাকাটা দেহ

news-image

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অজ্ঞাত এক নারীর (২৫) গলাকাটা লাশ উদ্ধার করছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার কপাটিয়া পাড়া এলাকায় স্থানীয় একটি জলাধার থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তার পরিচয় জানতে ও হত্যার ঘটনা অনুসন্ধানে কাজ শুরু করছে পুলিশ।

পুলিশ জানিয়েছ, কপাটিয়া পাড়া এলাকার স্থানীয় সবদুল মিয়ার বাড়ির পাশে একটি ছোট আকারের জলাধার রয়েছে। এর পাশেই রয়েছে বাঁশঝাড়। সকালে ঘুম থেকে উঠে গবাদি পশুকে খাবার দেওয়ার সময় পুকুরের পানিতে ভেসে থাকা লাশ দেখতে পান সবদুল মিয়া। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান। তিনি জানান, লাশের গলাকাটা ছিল। তার পরনে ছিল সালোয়ার কামিজ। জলাধারের পাশে বাঁশঝাড়ের নিচে এই নারীকে জবাই করার চিহ্ন পাওয়া যায়।

বৃহস্পতিবার গভীর রাতের কোনো এক সময় জবাইয়ের পর টেনে-হিচড়ে ওই নারীকে হত্যাকারীরা জলাধারে ফেলে যায় বলেও ধারণা করছেন পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর