,

কানাডার টি-টুয়েন্টি লিগে সাকিব

news-image

অনলাইন ডেস্ক : কানাডার টি-টুয়েন্টি লিগে খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ছয় দলের লিগে সাকিব খেলবেন ব্রাম্পটন উলভসের হয়ে। ২৫ জুলাই থেকে শুরু হবে গ্লোবাল টি-২০ কানাডা নামের লিগটি।

গ্লোবাল টি-২০ কানাডা তাদের অফিসিয়াল টুইটারে শুক্রবার খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। সাকিবের দল ব্রাম্পটন উলভসে আরও আছেন শহিদ আফ্রিদি, আন্দ্রে ফ্লেচার, কলিন মুনরো, ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামিদের মতো তারকা ক্রিকেটাররা। লিগটি শেষ হবে ১১ আগস্ট।

ব্রাম্পটন উলভস ছাড়া লিগে খেলবে এডমন্টন রয়্যালস, মন্ট্রিয়ল টাইগার, টরেন্টো টাইগার্স, ভ্যাঙ্কুবার নাইটস ও উইনিপেগ হকসের মতো দলগুলো। গতবার চ্যাম্পিয়ন হয় ভ্যাঙ্কুবার নাইটস।

এ বছর বিভিন্ন দলের হয়ে আরও খেলবেন শোয়েব মালিক, ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, টিম সাউদি, কেন উইলিয়ামসন, ফাফ ডু প্লেসিস, বেন কাটিং, শাদাব খান, ব্রেন্ডন ম্যাককালাম, যুবরাজ সিং, ট্রেন্ট বোল্ড, কাইরন পোলার্ডসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর