,

‘তিন তালাক ও হিল্লা বিয়ে নিষিদ্ধ করা দরকার’

news-image

অনলাইন ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, নারীদের সমান অধিকার নিশ্চিত করতে তিন তালাক ও হিল্লা বিয়ের মতো বিষয়কে নিষিদ্ধ করা দরকার।

ভারতের সেন্ট্রাল হলে সংসদের দুই কক্ষের যুগ্ম অধিবেশনে দেওয়া এক ভাষণে তিনি একথা জানান। খবর এনডিটিভির।

রামনাথ কোবিন্দ বলেন, আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে ভারতের ভোটার এবং জয়ী প্রার্থী উভয় ক্ষেত্রেই নারীদের গুরুত্বপূর্ণ উত্থান ঘটেছে।

তিনি বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভোট দেওয়া নারীর সংখ্যা প্রায় পুরুষের সমান। এমনকি কোনও কোনও অঞ্চলে পুরুষের চেয়ে নারী বেশি ছিল।

তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ যে মতামত দিয়েছে তা হলো তারা চায় দেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাক।

ভারতের রাষ্ট্রপতি বলেন, একটি দল ২০১৪ সালের চেয়ে ২০১৯ সালে বেশি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এতে পরিষ্কার যে এই সরকার মজবুত ও স্থায়ী হবে।

তিনি বলেন, দেশের প্রত্যেকের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে। সরকারি পরিবহনের উন্নতির দিকে ফোকাস করেছে সরকার।

তিনি আরও বলেন, সাংসদদের মনে রাখতে হবে কোটি কোটি মানুষ প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করে ভোট দিয়েছে। তাই তাদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর