,

গুরুদাসপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১০জন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাছিকাটা ১০নং ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা শ্রমিকবাহী একটি পিকআপ গুরুদাসপুরের নয়াবাজারের উদ্দেশ্য যাচ্ছিল। পিকআপটি কাছিকাটা রানীনগর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে রাস্তার পাশে নীচে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আকতার হামিদ খাঁন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। নিহতদের মর্গে রাখা হয়েছে।

নিহতরা হলো সিরাজগঞ্জের তাড়াশের রুহুল আমীন এবং আব্দুল কাদের। অপর নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর