,

মাশরাফী যা বললেন সাব্বিরের ‘ক্যাচ মিস’ নিয়ে

news-image

স্পোর্টস ডেস্ক।। নটিংহ্যাম থেকে: ৪০ ওভারে অস্ট্রেলিয়ার রান ছিল ২৫০। বাংলাদেশের ২৪৫। মাত্র ৫ রানের পার্থক্য! তবে শেষপর্যন্ত হারের ব্যবধান ৪৮ রানের। শেষ ১০ ওভারে বাংলাদেশ যেখানে তুলেছে ৮৮, অস্ট্রেলিয়া সেখানে ১৩১! শেষদিকে বড্ড বেশি খরুচে ছিলেন বাংলাদেশের বোলাররা। হারের পেছনে মাশরাফী বিন মোর্ত্তজা স্লগের বোলিংকেই দুষলেন।

‘আমাদের উইকেট প্রয়োজন ছিল। এ ধরনের টিমের সাথে হাফ-চান্স ফুল-চান্স করার প্রয়োজন হয়। ওই সময় ওয়ার্নার রানআউট হলেও হতে পারত। ওরা ৩৫ ওভার থেকে রানের দিকে ছোটা শুরু করেছে। তার আগে যদি ওয়ার্নারকে আউট করতে পারতাম। প্রত্যেক ওভারেই বড় বড় করে রান যাচ্ছিল। ওখানে উইকেট পেলে অন্যরকম হতে পারত।’

অধিনায়কের আক্ষেপ ওয়ার্নারকে স্লগের আগে না ফেরাতে পেরে। ১০ রানে ওয়ার্নারকে ফেরানোর সুযোগ হাতছাড়া হয়েছে। পয়েন্টে নিচু হয়ে আসা ক্যাচ নিতে পারেননি সাব্বির রহমান। অজি ওপেনার যখন ৭০ রানে ব্যাট করছিলেন, সুযোগ এসেছিল রানআউট করার। সাব্বির সেটিও কাজে লাগাতে পারেননি। পরে এ বাঁহাতি থেমেছেন ১৬৬ রানে।

মাশরাফী এ প্রসঙ্গে সাব্বিরের ঢাল হলেও ঠিকই আক্ষেপ করেছেন ওয়ার্নারকে বাড়তি রান করার সুযোগ দেয়ায়।

‘এ ধরনের ম্যাচে যেকোনো কিছু হতে পারে। ওয়ার্নার ১৫০-এর বেশি রান যোগ করেছে। এ ধরনের সুযোগ নিতে হবে। খেলায় এগুলো (ক্যাচ মিস, রানআউট মিস) হতে পারে। ৪০ ওভার পর্যন্ত আমরা ঠিক পথে ছিলাম। বোলিংয়ে ওভারে যদি ৭-৮ করে দিতে পারতাম। ওই সময় একটা সেট ব্যাটসম্যানকে আউট করতে পারলে, এসব সুযোগ নিতে হবে। শেষ ৬ ওভারে অনেক রান হয়ে গেছে, ওটা আমাদের অনেক ভুগিয়েছে।’ উৎস: চ্যানেল আই অনলাইন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর