,

শীর্ষে ওয়ার্নার

news-image

স্পোর্টস ডেস্ক।। সাকিব আল হাসান। চার ম্যাচে দুটি করে সেঞ্চুরি-ফিফটি। কয়েকদিন শীর্ষ রান সংগ্রহকারীর আসন অলঙ্কৃত করেছেন। টাইগার অলরাউন্ডার বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও রান পেয়েছেন। তবে একই ম্যাচে দুর্দান্ত এক দেড়শ পেরোনো সেঞ্চুরি হাঁকিয়ে সাকিবকে ছাড়িয়ে গেছেন ডেভিড ওয়ার্নার।

বৃহস্পতিবার নটিংহ্যামে আগে ব্যাটিংয়ে নেমে ৩৮১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। জবাবে নির্ধারিত ওভার শেষে ৩৩৩ রানে আটকে যায় বাংলাদেশ। ম্যাচে ১৪৭ বলে ১৪ চার ও ৫ ছক্কায় ১৬৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন ওয়ার্নার।

অজি ওপেনার তাতে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে উঠে যান। পরে ব্যাটিংয়ে নেমে নিজের হারানো স্থান দখল করার সুযোগ পেয়েছিলেন সাকিব। ৪১ বলে ৪১ রান করে আউট হলে সেই সুযোগ আর কাজে লাগানো হয়নি টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডারের।

এখন পর্যন্ত ৬ ম্যাচের ৬ ইনিংসে দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে ৪৪৭ রান করেছেন ওয়ার্নার। ৮৯.৪০ গড়ে এই রান করেছেন। অন্যদিকে ৬ ম্যাচের ৫ ইনিংসে ব্যাটিং করে ৪২৫ রান করে দুইয়ে রয়েছেন সাকিব। ১০৬.২৫ গড়ে এই রান করেছেন বাঁহাতি তারকা।

অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩৯৬ রান নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছেন। এছাড়া জো রুট ৩৬৭ এবং রোহিত শর্মা ৩১৯ রান নিয়ে শীর্ষ পাঁচে রয়েছেন। ২০০৩ বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ ৬৭৩ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার শচীন রমেশ টেন্ডুলকার। এবারের রানবন্যার বিশ্বকাপে ভারত কিংবদন্তির সেই রেকর্ড ভেঙে যাবে বলেই মনে হচ্ছে!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর